Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ১৯ এপ্রিল ২০২২

সংঘর্ষ চলছে, এর মধ্যেই দোকান খোলার আশা নিউমার্কেটের ব্যবসায়ীদের

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়।

শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের চলমান সংঘর্ষ আজকের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমের কাছে এমন আশার কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেনন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাই, আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে আজই ব্যবসায়ীরা দোকান খুলে দেবে।

ঈদের বাজার ব্যবসায়ীরা দোকান খোলার অপেক্ষায় আছেন উল্লেখ করে তিনি জানান, নিউ মার্কেট ও আশপাশের এলাকার অন্তত ২০টি মার্কেটের দোকান সংঘর্ষের কারণে বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ঈদের আগে এমন ঘটনা দুঃখজনক।

উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ চলে। পরে, মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে রাজধানীর মিরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়