Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ২০ এপ্রিল ২০২২

৯ জুন সংসদে বাজেট ঘোষণা : অর্থমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট আগামী ৯ জুন পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আমরা আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট তৈরি করছি। সব শ্রেণির মানুষের জন্য আসছে বাজেট প্রণয়ন করা হচ্ছে। কোনভাবেই যেন জনগণের উপর চাপ না বাড়ে সে বিষয়টি নতুন বাজেট প্রণয়নে লক্ষ্য রাখা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, বাজেট পেশের দুই বা তিন দিন আগে অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধান অনুয়ায়ী বাজেট অধিবেশন আহ্বান করবেন। প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। গত বছর কোভিডের মধ্যে ৩ জুন চলতি অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়