ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২৫ এপ্রিল ২০২২

৩ দিনের মধ্যে ঝড়-বৃষ্টি বাড়তে পারে

আগামী ৩ দিনের মধ্যে ঝড়-বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও পটুয়াখালী জেলাসহ ঢাকা বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন- দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আবুল কালাম মল্লিক বলেন, পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

রোববার (২৪ এপ্রিল) ভোর ৬টা থেকে সোমবার (২৫ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। এ সময়ে সিলেটে ৪০ ও নেত্রকোণায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! | বৃদ্ধের কষ্ট

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সর্বশেষ