নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ৩১ মে
এ বছর হজ ফ্লাইট আগামী ৩১ মে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে হজ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি জানান, এ বছর ডেডিকেটেড ৭৫টি ফ্লাইটের মাধ্যমে ৩১ হাজার যাত্রী পরিবহন করবে বিমান। ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।
গত ২৫ এপ্রিল ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না।
তিনি বলেন, “যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি সারা বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না।”
তিনি আরও বলেন, “বিগত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ পালন করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে।”
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























