Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ২৮ এপ্রিল ২০২২
আপডেট: ০০:৪২, ২৮ এপ্রিল ২০২২

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ফলাফল ঘোষণা

প্রায় এক মাসের বেশি সময় ধরে আটকে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আজ। ২৭ এপ্রিল (বুধবার) সম্পাদক পদে পুনরায় ভোট গণনা নিয়ে সমিতি ভবনের সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

আইনজীবী মো. অজি উল্লাহর নেতৃত্বাধীন উপকমিটি বিকেল চারটা থেকে ভোট গণনা শুরু করে রাত ১০টার দিকে ফল ঘোষণা করে।

ফলাফলে সভাপতি ও সম্পাদকসহ মোট সাতটি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের (সাদা) প্রার্থীরা। আর দুটি সহসম্পাদক ও কোষাধ্যক্ষসহ আরো সাতটি পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্যানেলের (নীল) প্রার্থীরা। 

উল্লেখ্য, গত ১৫ ও ১৬ মার্চ সমিতির নির্বাচনে (২০২২-২৩) ভোট গ্রহণ হয়। 

গতকাল মঙ্গলবার আইনজীবী মো. অজি উল্লাহ স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১২ এপ্রিল সমিতির কার্যকরী কমিটির মেয়াদের সভায় তাকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি নির্বাচন উপকমিটি করা হয়েছে।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়