Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ২৯ এপ্রিল ২০২২

ক্রিকেটার রুবেলের বাসায় মেয়র আতিক, কবর সংরক্ষণের আশ্বাস

প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ক্রিকেটার রুবেলের বাসায় গিয়ে তার স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি মেয়র।

এসময় তিনি রুবেলের শিশুপুত্র রুশদানের সঙ্গে গল্প করে কিছু সময় কাটান এবং তাকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া রুবেলের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে তার কবর সংরক্ষণের বিষয়ে আশ্বাস দেন ডিএনসিসি মেয়র।

আরও পড়ুন- গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করবেন 

সাক্ষাত শেষে ডিএনসিসি মেয়র উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, রুবেলের ছেলে রুশদান তার বাবার শূন্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় তাদের পাশে থাকবো। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এই পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, রুবেল জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি খেলাধুলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু এবং গোল্ড মেডেল অর্জনসহ অনেক পুরস্কার অর্জন করেন। সবমিলিয়ে রুবেল একজন নম্র-ভদ্র ও ভালোমানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি।

আরও পড়ুন- বাংলাদেশকে আরও ৩০ লাখ ফাইজা‌রের টিকা দিল যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, আমি ওমরা পালনে পবিত্র নগরী মক্কায় অবস্থানকালীন রুবেলের মৃত্যু সংবাদ পাই। এরপর তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বনানী কবরস্থানে রুবেলের মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেই। রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তার স্ত্রীর যে আকুতি, আমি মক্কায় থাকাকালীন সেটি জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। আজ আমি রুবেলের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাত করে সে কথাই জানাতে এসেছি।

ঈদের পরেই বোর্ডসভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান ডিএনসিসি মেয়র।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়