আইনিউজ ডেস্ক
আপডেট: ২০:২৩, ২৯ এপ্রিল ২০২২
কলকাতায় আটকা পড়া ১৫ বাংলাদেশি নাবিকের হাহাকার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে একটি ভিডিও বুধবার রাত থেকেই বাংলাদেশে ভাইরাল হয়। ভিডিওতে প্রায় পনের জনের মতো মানুষ, তাদের মধ্যে একজন দুর্দশার বর্ণনা করে চলছেন। একপর্যায়ে তারা সবাই একসাথে বলে ওঠেন, "আমাদের বাঁচান, আমরা দেশে ফিরতে চাই"।
গত বুধবার (২৯ এপ্রিল) রাতে কলকাতায় আটকে পড়া পনের জন নাবিককে নিয়ে ফেসবুকে লাইভ করেন মেরিন ট্রাষ্ট ওয়ান নামের জাহাজের ফার্স্ট এনজিনিয়ার ফাহিম ফয়সাল।
যেখানে তিনি বলছিলেন গত ২০শে মার্চ তারা চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেন। ২৩শে মার্চ সেখানে পৌঁছা্লেও ২৪শে মার্চ তাদের জাহাজটি কলকাতা পোর্টে ডুবে যায়। এরপর কলকাতা পোর্ট অথরিটি তাদের স্থানীয় একটা হোস্টেলে নিয়ে গিয়ে দীর্ঘ এক মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে।
চিফ এনজিনিয়ার ফাহিম ফয়সাল জানান কোম্পানি থেকে তাদের বলা হয়েছে সাত থেকে দশদিন লাগবে। কিন্তু ২৪শে এপ্রিল তাদের কোম্পানি জাহাজটি হঠাৎ পরিত্যক্ত ঘোষণা করে। উলটো তারা ক্রুদের বলে দিয়েছে 'তোমরা নিজেরা চেষ্টা কর'।
বিবিসির প্রতিবেদনে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের কর্মকর্তা রঞ্জন সেনের বলেন, "আমরা পোর্ট অথরিটির সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে আন্তর্জাতিক শিপিং আইন অনুযায়ী জাহাজ সংস্কার বা উদ্ধার না হওয়া পর্যন্ত তারা নাবিকদের প্রত্যাবাসনের অনুমতি দেবে না।
"আমরা তাদের বলেছি এর মধ্যে আরও অনেক বিষয় আছে। জাহাজের বীমার অর্থ ক্লেইম করা, সেটাতে অনেক দিন সময় লেগে যেতে পারে। ততদিন তাদের কি হবে। এসব জানিয়ে তাদেরকে চিঠি দিয়েছি। এ ব্যাপারে তারা এখন ইতিবাচক।"
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! | বৃদ্ধের কষ্ট
শবে বরাত ভাগ্যরজনীর রাত, যে রাতে আল্লাহ মানুষের রিযেক-ধনদৌলত-আয়ু দান করেন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























