ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ২৮ মে ২০২২
আপডেট: ১৬:৩২, ২৮ মে ২০২২

গাফ্ফার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

আব্দুল গাফ্ফার চৌধুরী

আব্দুল গাফ্ফার চৌধুরী

অমর একুশের গানের রচয়িত, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক, আবদুল গাফ্ফার চৌধুরীর নামাজে-জানাযা বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এর আগে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

শনিবার (২৮ মে) দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। পরে দুপুর ১টা ১৩ মিনিটে তার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে এরপর বিকেল ৪টায় গাফ্ফার চৌধুরীর মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। পরে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে  বেলা ১১টা ১৫ মিনিটে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ নিয়ে অবতরণ করে। বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মরদেহ গ্রহণ করেন।

গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়