ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ১০:২০, ১১ জুন ২০২২

মাঝ রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া

ফাইল ছবি

ফাইল ছবি

হঠাৎ অসুস্থ হওয়ায় শুক্রবার (১০ জুন) মাঝ রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করে বলেন, 'মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাঁকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।'

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা হাসপাতালে ছিলেন বলে জানান শায়রুল কবির খান। পরে হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, হৃদ্‌যন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আইনিউজ/এইচএ 

 

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়