আইনিউজ ডেস্ক
আপডেট: ১৩:০৩, ১১ জুন ২০২২
বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা রুপায়নের চাবিকাঠি তরুণ প্রজন্ম : শিরীন শারমিন
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
সকল ভালো কাজের সাথে তরুণ প্রজন্মের আন্তরিক ও পরিপূর্ণ অংশগ্রহণই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা রুপায়নের একমাত্র চাবিকাঠি বলেছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তিনি বলেন, সকল কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে এবং তাদের মেধার বিকাশে সর্বপ্রকার সুযোগ সুবিধা উন্মুক্ত করতে হবে। রাজধানী ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মানিকগঞ্জ সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আজ এসব কথা বলেন।
যে জাতি গুণী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করে তারা বিশ্বে উচ্চাসনে অধিষ্ঠিত হয়। মানিকগঞ্জ সমিতির প্রতিটি সদস্যদের দৃঢ় বন্ধন সকলের জন্যই উদাহরণস্বরূপ। পরিবেশ সুরক্ষা, বনায়ন, বৃক্ষরোপনসহ সামাজিক সুরক্ষাজনিত কাজে এবং আর্ত-মানবতার সেবায় নারী-পুরুষ সকলের সমান অংশগ্রহণে এই সমিতি সামনে অগ্রসর হবে
- আইনিউজে আরো পড়ুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
মানিকগঞ্জ সমিতি, ঢাকার সভাপতি প্রফেসর ডা. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজল কুমার মুখার্জী। অনুষ্ঠানে অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম. নাঈমুর রহমান দুর্জয় ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বক্তব্য প্রদান করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গুণীজন সম্মাননা মানিকগঞ্জ সমিতির এক অনন্য উদ্যোগ। যে জাতি গুণী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করে তারা বিশ্বে উচ্চাসনে অধিষ্ঠিত হয়। মানিকগঞ্জ সমিতির প্রতিটি সদস্যদের দৃঢ় বন্ধন সকলের জন্যই উদাহরণস্বরূপ। পরিবেশ সুরক্ষা, বনায়ন, বৃক্ষরোপনসহ সামাজিক সুরক্ষাজনিত কাজে এবং আর্ত-মানবতার সেবায় নারী-পুরুষ সকলের সমান অংশগ্রহণে এই সমিতি সামনে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব, দূরদর্শিতা, মেধা ও অক্লান্ত পরিশ্রমে দেশের সকল সেক্টরেই অভাবনীয় উন্নয়ন সুসম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। তিনি বলেন, পদ্মাসেতুর সফলতা এদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সোনালী অধ্যায়ের সূচনা করবে। অনুষ্ঠানে ড. মন্মথ নাথ নন্দী, বিচারপতি হাবিবুর রহমান খান, কর্নেল অব. আব্দুল মালেক পিএসসি, মীর হাসান আলী, আফিতাব উদ্দিন খান মরনোত্তর সম্মাননা এবং কবি জাহানারা আরজু, প্রফেসর মাহফুজা খানম, প্রফেসর ড. মোবারক আহমেদ খান, প্রকৌশলী মোঃ হারুন অর রশীদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে মানিকগঞ্জ সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন সাজু, সমিতির উপদেষ্টাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসকেএস
আইনিউজ ভিডিও
আলী আমজাদে রিইউনিয়ন
ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























