ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০, ২১ জুন ২০২২

ভারতে পি কে হালদার আরও ১৪ দিনের জেল হেফাজতে

বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেফতার পি কে হালদারকে আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালত বাংলাদেশের এই পলাতক আসামি ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সকালের দিকে পি কে হালদার ও তার ৫ সহযোগীকে আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারকরা শুনানি শেষে অভিযুক্তদের আগামী ৫ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

এর আগে গত ৭ জুন একই আদালত পি কে হালদারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ইডি সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সাগরেদরা বেআইনি ব্যবসা খুলে বসেছিল।

নির্দিষ্ট অভিযোগের গত ১৪ মে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে ইডি। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথমে তিনদিনের এবং পরে আরও ১০ দিনের রিমান্ড দেন আদালত।

ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।

ইডি তাদের বিরুদ্ধে তদন্তে নেমে এ পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির হদিস পায়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়