Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০, ১১ অক্টোবর ২০২২

আজ বিশ্ব কন্যাশিশু দিবস

প্রতিবছর ১১ অক্টোবর বিশ্বজুড়ে কন্যাশিশু দিবস পালন করা হয়ে থাকে

প্রতিবছর ১১ অক্টোবর বিশ্বজুড়ে কন্যাশিশু দিবস পালন করা হয়ে থাকে

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ। বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সাল থেকে ১১ অক্টোবর দিনটিকে কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশেও পালিত হচ্ছে কন্যাশিশু দিবস।  দিবসটির এবারের প্রতিপাদ্য—‘এখনই সময় ভবিষ্যৎ গড়ার, নিশ্চিত কর নিজের অধিকার’।

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায়বিচার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্রাক, ইউনিসেফসহ বেসরকারি সংস্থাগুলো এক মতবিনিময়সভার আয়োজন করবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্ল্যান ইন্টারন্যাশনালের ‘কারণ আমি একজন মেয়ে’ নামের আন্দোলনের ফসল। এ আন্দোলনের মূল কর্মসূচি হলো ‘বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা’।

কন্যাশিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিয়েসহ শিশুশ্রম সমস্যা এবং এটির সমাধানে সকলে মিলে কাজ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শিশুশ্রম, বাল্যবিয়ে ও সহিংসতার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা তৈরি ও তাদের অধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর এর মধ্য দিয়েই কন্যাশিশুদের প্রতি বিনিয়োগ বৃদ্ধি করে সুন্দর ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়