Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১২ অক্টোবর ২০২২

চরমোনাই পীরের ব্যাংক হিসাব চায় বিএফআইইউ

চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে

চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই বর্তমান পীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যেই  ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে।

চিঠিতে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সৈয়দ মো. ফয়জুল করিমের অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ।

গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যে কারও ব্যাংক হিসাবের তথ্য চাইতে পারে। আমি যতটুকু জেনেছি, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক চরমোনাই পীরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকের কাছে চিঠি দিয়েছে।’

জানা গেছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে চরমোনাই পীরের ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, কোনো ব্যাংকে ফয়জুল করিমের নামে অ্যাকাউন্ট (ব্যাংক হিসাব) থাকলে সে অ্যাকাউন্টে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, জমা স্থিতি, কেওয়াইসিসহ বিভিন্ন তথ্য সরবরাহ করতে বলা হয়। আবার কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সে তথ্যও জানতে চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

সূত্র জানায়, বিএফআইইউ‘র পাঠানো চিঠিতে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার কারণ উল্লেখ করা হয়নি। তবে কারও বিরুদ্ধে অর্থপাচার, মানি লন্ডারিংসহ কোনো অস্বাভাবিক লেনদেনের অভিযোগ থাকলে সাধারণ তার ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) অথবা সরকারি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতেও তথ্য চাওয়া হয়।

বিএফআইইউ’র ওই চিঠিতে ফয়জুল করিমের জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৭২ সালের ৩ জানুয়ারি। তার পিতা প্রয়াত সৈয়দ মো. ফজলুল করিম এবং মা মোসাম্মৎ আলমতাজ বেগম বলেও উল্লেখ করা হয়েছে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়