আই নিউজ প্রতিবেদক
কারা হচ্ছেন নৌকার মাঝি, জানা যাবে আজ
প্রতীকী ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাঝি তা জানা যাবে আজ বিকেলে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে একসঙ্গে দেশের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ। কারা বাদ পড়ছেন, কাদেরকে বিশ্বাস করে নৌকার হাল দিবে আওয়ামী লীগ তা নিয়ে মানুষের মাঝে আগ্রহের শেষ নেই।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ঐ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এ সময় সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
জানা গেছে, আওয়ামী লীগ এখন ৩০০ আসনেই দলীয় প্রার্থী মনোনয়ন দেবে। দলটির নেতারা জানিয়েছেন, পরে জোটের শরিক ও মিত্রদের যেসব আসনে ছাড় দেওয়া হবে, সেগুলোতে দলের প্রার্থিতা প্রত্যাহার করা হবে।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























