আই নিউজ প্রতিবেদক
আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা আজ
ফাইল ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করা হবে আজ। রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করবেন বলে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে মূল বিষয় হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’। এ লক্ষ্যকে সামনে রেখেই দলের প্রার্থীরা প্রচার এবং গণসংযোগ করছেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ২৭ ডিসেম্বর দলের ইশতেহার ঘোষণা করা হবে।
এর আগে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরিমধ্যে দেশের বিভিন্ন জেলায় ব্যালট বাক্সসহ ভোটের আনুষাঙ্গিক উপকরণ পাঠানো শুরু হয়েছে সোমবার থেকে। আওয়ামী লীগের তফসিল ঘোষণার পর বাকি থাকবে শুধু ভোটগ্রহণ কার্যক্রের অপেক্ষা।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























