আই নিউজ ডেস্ক
আড়াই মাস পর তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতারা
ছবি- সংগৃহীত
দীর্ঘ আড়াই মাস ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়। দীর্ঘদিন পর আজ তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন একদল বিএনপি নেতাকর্মী।
এর আগে, বিদায়ী বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বন্ধ ছিল দলটির কেন্দ্রীয় কার্যালয়।
সংবাদকর্মীদের ভিড়ে স্লোগান দিতে দিতে নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। পরে সিঁড়ি বেয়ে ওপরের তলায় গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রিজভী।
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আড়াই মাস পর আমাদের প্রধান কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা ঢুকলাম তালা ভেঙে। ২৮ অক্টোবরে একটি নারকীয় তাণ্ডবে বিএনপির বিশাল সমাবেশকে পণ্ড করেছিল এই সরকারের তাবেদার আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, ‘আমাদের যুবদলের একজন নেতা, শামীম, সাংবাদিক হত্যার মধ্য দিয়ে এক ভয়াবহ নিপীড়নের পর্যায় শুরু হয়। তারপর থেকে আপনারা সবই জানেন।’
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























