Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ১৮ জানুয়ারি ২০২৪

মোট ১০টি মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

পল্টন থানায় পুলিশের করা আরেকটি মামলায় বুধবার জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরমধ্যে দিয়ে মোট ১০টি মামলায় জামিন পেলেন বিরোধীদলীয় এই রাজনীতিবিদ। তবে, আরও একটি মামলা তাঁর নামে এখনো রয়ে যাওয়ায় এখনি জামিন পাচ্ছেন না তিনি। 

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পল্টন থানায় পুলিশের করা মামলায় জামিন মঞ্জুর করেন। এ নিয়ে বিএনপির মহাসচিব ১০টি মামলায় জামিন পেলেন।

মির্জা ফখরুল ইসলামের আইনজীবীরা গণমাধ্যমকে জানিয়েছেন, আরও একটি মামলায় জামিন না পাওয়ায় বিএনপি মহাসচিবের এখন কারাগার থেকে ছাড়া পাওয়ার সুযোগ নেই। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আড়াই মাস ধরে কারাগারে আছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় রমনা থানায় পুলিশের করা মামলায় ২৯ অক্টোবর বাসভবন থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। 

এ ছাড়া, পুলিশ সদস্যকে হ ত্যা, অগ্নিসংযোগ, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পুলিশের কাজে বাধাপ্রদানসহ বিভিন্ন অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১০টি মামলা করেছে পুলিশ। এরপর থেকে কারাগারেই আছেন বিএনপির এই শীর্ষ নেতা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়