নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪০, ২৮ মে ২০২৪
দেশের ২২ উপজেলায় ভোট স্থগিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচেনর তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) অনুষ্ঠিতব্য ২২টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ মে) ১৯ উপজেলায় ভোট স্থগিত করা হয়। আজ মঙ্গলবার (২৮ মে) তিনটি উপজেলায় ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ২২টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার নতুন স্থগিত তিনিট উপজেলাগ হচ্ছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা। খালিয়াজুরী উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
এর আগে সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৯টি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই উপজেলাগুলো হলো—বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমুদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে দেশের ১০৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ২২টি স্থগিত হওয়ায় এখন ৮৭টি উপজেলায় ভোট হবে।
উল্লেখ্য, এবার মোট চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদে ভোট হয় ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোট হয় ২৩ মে। তৃতীয় ধাপের ভোট ২৯ মে। আর চতুর্থ ধাপে ৫৬টিতে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন হবে।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























