ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ইয়ানূর রহমান

প্রকাশিত: ১৩:১৪, ৯ অক্টোবর ২০২৪

বেনাপোল দিয়ে ৯ দিনে ভারতে গেলো ৪৫৯ টন ইলিশ  

৪৫৯ টন ইলিশ ১৫০টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে পাঠানো হয়। ছবি- আই নিউজ

৪৫৯ টন ইলিশ ১৫০টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে পাঠানো হয়। ছবি- আই নিউজ

বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে  ৮ অক্টোবর পর্যন্ত ৯ দিনে মোট ৪৫৯ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এসব ইলিশ ১৫০টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে পাঠানো হয়। সরকারি ঘোষণায় রয়েছে দুর্গাপূজা উপলক্ষে এবছর ২ হাজার ৪২০ টন এ মাছ ভারতে রপ্তানি করা হবে।

রপ্তানিকৃত মাছের মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, ২৯ সেপ্টেম্বর ৬ টি ট্রাকে ১৯ টন, ৩০ সেপ্টেম্বর ৩০ টি ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার (১ অক্টোবর) ২৩ টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, ৩ অক্টোবর ৩০ ট্রাকে ৯২ টন, ৫ অক্টোবর ১৩ টি ট্রাক ৪২ টন, ৭ অক্টোবর ৮টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, ৮ অক্টোবর) ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। 

এবছর প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২শ’।

যশোরের নাভারন বাজারে ইলিশ মাছ কিনতে আসা ইজানূর রহমান বলেন, বুধবার (০৯ অক্টোবর) সকালে নাভারন মাছ বাজারে এক কেজির নীচে ইলিশ বিক্রি হয়েছে ১৪০০-১৫০০ টাকায়। কেজির উপরে গেলে ১৮০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ কেজিতে প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হচ্ছে। যা রীতিমতো রহস্যজনক।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল বলেন, ইলিশ রপ্তানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে ইলিশের দেশিয় বাজারদরের
সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার (০৮ অক্টোবর) ৮টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ৪৫৯ মেট্রিক টন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়