ঢাকা, বুধবার ২৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১১ ১৪৩৩

প্রকাশিত: ০৩:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৩:৫৮, ৮ সেপ্টেম্বর ২০১৯

এমবাপেকে ছাড়াই বড় জয় পেলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: আলবেনিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের গ্রুপ ‘এইচ’র নিজেদের পঞ্চম ম্যচে ৪-১ গোলের বড় ব্যবধানেই জয় পেয়েছে বর্তমান ফুটবল চ্যাম্পিয়ান ফ্রান্স। আর এই জয়ের মধ্য দিয়ে গ্রুপে সবার শীর্ষে অবস্থান নিয়ে নিলো ফ্রান্স। কারণ ৫ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে গ্রিজম্যান-ভারানরা।

তবে ইনজুরির কারণে রবিবারের (৮ সেপ্টেম্বর) ম্যাচে জয়ের সারথি হতে পারেন নি দলের অন্যতম তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। এমবাপেকে ছাড়াই দল সাঁজিয়েছিলেন কোচ দিদিয়ের দেশাম্প। খেলায় এমবাপের অভাবটুকু বুঝতে দেন নি দলের বাকি সদস্যরা। অ্যান্তোনিও গ্রিজম্যান, কিংসলে কোম্যান, থমাস লেমার আর অলিভার জিরুডকে নিয়ে গড়া আক্রমণ ভাগের কাছে পাত্তায় পায়নি আলবেনিয়া।

ম্যাচের শুরু থেকেই মাঠ জুড়ে আধিপত্য ছিলো বিশ্ব চ্যাম্পিয়ানদের। ফলস্বরূপ খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই পেয়ে যান প্রথম গোল। আর ২৭ মিনিটে দলের লিড দ্বিগুণ করেন চেলসি স্ট্রাইকার অলিভার জিরুড।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বিশ্বজয়ীদের সামনে। তবে বার্সেলোনার তারকা ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যানের পেনাল্টি মিস হবার কারণে তা আর সম্ভব হয়নি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮ মিনিটে কোম্যান নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ গোলের লিড পায় ফ্রান্স। আর ৮৫ মিনিটে বদলি হিসেবে নামা জনাথন ইকোনের গোল করে আলবেনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ফ্রান্স এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে হুগো লরিস আলবেনিয়ার সোকল চিকাল্লেসিকে ফাউল করে বসলে পেনাল্টি পায় আলবেনিয়া। পেনাল্টি স্পট থেকে গোল করতে গ্রিজম্যান ব্যর্থ হলেও চিকাল্লেসি ভুল করেননি।

শেষ পর্যন্ত পেনাল্টি থেকে করা একমাত্র গোলে কেবল হারের ব্যবধানই কমায় আলবেনিয়া। আগামী ১১ স্পেটেম্বর নিজেদের ষষ্ঠ ম্যাচে অ্যান্ডোররার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়