প্রকাশিত: ১১:৩৩, ২৮ মে ২০১৯
আপডেট: ১১:৩৪, ২৮ মে ২০১৯
আপডেট: ১১:৩৪, ২৮ মে ২০১৯
পদ হারাচ্ছেন ছাত্রলীগের 'বিতর্কিত' ১৯ নেতা
আইনিউজ ডেস্ক: ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিত সেই ১৯ জনকে খুঁজে পেয়েছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার রাতে এই ১৯টি পদ শূণ্য ঘোষণা করা হবে, জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বিতর্কিতদের নিয়ে সরব হয়ে ওঠেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। পরে ১৫ মে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই দিন মধ্যরাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিতর্কিতদের বহিষ্কারে ২৪ ঘণ্টা সময় নেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেখানে চিহ্নিত ১৭ জনের মধ্যে বিতর্কিত ১৬ জনের নামও প্রকাশ করেন তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, যে ১৬ জনের নাম তাঁরা সংবাদ সম্মেলনে বলেছিলেন, তাদের ৮ জন নিজেদের পক্ষে দালিলিক তথ্য-প্রমাণ দিয়েছেন যে তাঁরা নির্দোষ। তাদের বাইরেও কয়েকজনের ব্যাপারে তাঁরা আপত্তি পেয়েছিলেন। সব মিলিয়ে ১৯ জনের ক্ষেত্রে প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের ব্যাপারে অধিকতর তদন্তের প্রয়োজন আছে। প্রাথমিকভাবে আজ ওই ১৯ জনের পদ শূন্য ঘোষণা করা হবে। ‘বিতর্কিতদের’ বহিষ্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার বিষয়ে রাব্বানী বলেন, ‘এই ১০-১২ দিন আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্য নিয়ে এই কাজটি করেছি, যাদের সম্পর্কে সন্দেহ হয়েছে যাচাই করে দেখেছি। ১৯ জনের ক্ষেত্রে প্রাথমিকভাবে অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা দেখা গেছে। পদবঞ্চিতরা যে কমিটিকে বিতর্কিত বলছেন, সেটি তাদের পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে, কিন্তু আমাদের তো যাচাই করা দরকার।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানালেন, আজ রাতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে কাল বা পরশু।
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























