ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩


কমলগঞ্জে কৃষকের ৩ হাজার ফলবান টমেটোর গাছ কেটে নিলো দুর্বৃত্তরা

কমলগঞ্জে কৃষকের ৩ হাজার ফলবান টমেটোর গাছ কেটে নিলো দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কমলগঞ্জে লাভের আশায় হাডভাঙা পরিশ্রম করে টমেটোর চাষ করছিলেন হতদরিদ্র কৃষক করিম মিয়া (৬২) ও খোকন মিয়া (২৫)। আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের এ দুই কৃষক বার্ষিক ৪০ হাজার টাকা চুক্তিতে ৪৫ শতক জমিতে টমেটো চাষ শুরু করেন। প্রায় সব গাছেই ফল ধরা শুরু করেছে। এমন সময় গত বৃহষ্পতিবার ভোরে তারা ক্ষেতে গিয়ে দেখেন সবকটি অর্থাৎ প্রায় ৩ হাজার টমেটো গাছ কেটে ফেলা হয়েছে।

১২:৫০ ০৮ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১২৩

মৌলভীবাজারে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১২৩

মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে  ৮ হাজার ১২৩ জনে এসেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪ জন। 

১১:৫২ ০৮ অক্টোবর, ২০২১

রাজনগরে নিখোঁজের ৮ ঘন্টা পর নারীর লাশ উদ্ধার

রাজনগরে নিখোঁজের ৮ ঘন্টা পর নারীর লাশ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগরে সকালে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় ধানক্ষেতের চারা ভূমি থেকে এক নারীর লাশ পাওয়া গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

১১:০৫ ০৮ অক্টোবর, ২০২১

হাসপাতাল থেকে ছুটি নিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন ডাক্তার

হাসপাতাল থেকে ছুটি নিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন ডাক্তার

সদর হাসপাতাল থেকে ছুটি নিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন এমন অভিযোগ পাওয়া গেছে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জেষ্ঠ্য চিকিৎসক নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. এইচ এম এনামুল হকের বিরুদ্ধে। তার এমন কাজে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা।

২১:৫৪ ০৭ অক্টোবর, ২০২১

শ্রীমঙ্গলে বেসরকারি ফলাফলে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ভানু লাল রায়

শ্রীমঙ্গলে বেসরকারি ফলাফলে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ভানু লাল রায়

টানটান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশাল এ বিজয়ে মিষ্টি বিতরণ করছেন ভানু লাল রায়ে কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। ভানু লাল রায়ের গলায় পড়িয়ে দিচ্ছেন ফুলের মালা। 

২১:১৩ ০৭ অক্টোবর, ২০২১

শ্রীমঙ্গলে অভিনন্দিত নৌকা প্রার্থী ভানু লাল রায়

শ্রীমঙ্গলে অভিনন্দিত নৌকা প্রার্থী ভানু লাল রায়

বিজয়ের পথে নৌকা। চুড়ান্ত ফলাফলের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যেমে অভিনন্দিত হচ্ছেন নৌকা প্রার্থী আওয়ামী লীগের ভানু লাল রায়।বেসরকারি হিসাবে এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে সর্বাধিক ভোট নিয়ে এগিয়ে আছেন নৌকা প্রার্থী। 

২০:০৮ ০৭ অক্টোবর, ২০২১

ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (ভিডিও)

ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (ভিডিও)

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শেষ হয় বিকেল ৪ টায়। ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জন করেছেন আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা।

১৮:৫৪ ০৭ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে `অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন` শীর্ষক মতবিনিময়

মৌলভীবাজারে `অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন` শীর্ষক মতবিনিময়

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট সিলেটের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ে "অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন" শীর্ষক মতবিনিময় সভা ৭ অক্টোবর (বৃহস্পতিবার) মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

১৮:২২ ০৭ অক্টোবর, ২০২১

ভোটার শূন্য ভোট কেন্দ্র 
শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচন

ভোটার শূন্য ভোট কেন্দ্র 

বেলা সাড়ে ১২ টা, লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র সাড়ে তিন শতাংশ মানুষ। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯২৫। এর মধ্যে ভোট দিয়েছেন ১১১ জন। কেন্দ্রে পাহারা দিচ্ছে পুলিশ, আনসার সদস্য ও ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা। 

১৩:০৪ ০৭ অক্টোবর, ২০২১

উৎসবমুখর পরিবেশে চলছে শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচনের ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে চলছে শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচনের ভোটগ্রহণ

আগেরদিন থেকে রাতভর ছিল টানটান উত্তেজনা। তবে বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীমঙ্গলের সকালটা শুরু হয়েছে নির্বাচনী আমেজে, উৎসবমুখর পরিবেশে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা ১১ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

১১:৫৪ ০৭ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

মৌলভীবাজারে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

মৌলভীবাজার নারী উন্নয়ন ফোরাম উদ্যোগে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে। 

২৩:৩৪ ০৬ অক্টোবর, ২০২১

শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) হামরকোনা যুব সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

২৩:০০ ০৬ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের হাজারো পূজা মণ্ডপে সাজ সাজ রব

মৌলভীবাজারের হাজারো পূজা মণ্ডপে সাজ সাজ রব

ঋতু বৈচিত্র্যের ধারাবাহিকাতায় প্রকৃতিতে বইছে পূজার আগমনী বার্তা। মহালয়ার পিতৃপক্ষের সমাপ্তিতে সূচনা হলো দেবীপক্ষের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১০ অক্টোবর মহাপঞ্চমীতে দেবীর বোধন ও পরের দিন মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে। ১৫ অক্টোবর দশমীতিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

১৯:৫৪ ০৬ অক্টোবর, ২০২১

কমলগঞ্জে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ২০০ জন দুস্থ, হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫:১৮ ০৬ অক্টোবর, ২০২১

গাফিলতি স্বীকার করা কর্মকর্তার অধীনস্থদের দিয়ে তদন্ত কমিটি
কুলাউড়ায় করোনার ২৫ ডোজ টিকা নষ্ট

গাফিলতি স্বীকার করা কর্মকর্তার অধীনস্থদের দিয়ে তদন্ত কমিটি

কুলাউড়া উপজেলায় স্বাস্থ্য বিভাগের গাফিলতিতে ২৫ ডোজ টিকা নষ্ট হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করা কর্মকর্তার অধীনস্থদের দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

১৪:১২ ০৬ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে শুরু হয়েছে বিনামূল্যে অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স

মৌলভীবাজারে শুরু হয়েছে বিনামূল্যে অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে ২০০ ঘন্টার 'ট্রেনিং ফর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট' (ক্রস প্লাটফর্ম) কোর্সটি চালু হয়েছে। 

১৩:০৩ ০৬ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৮ হাজার ১১৬ জন

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৮ হাজার ১১৬ জন

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪ জন। শনাক্তের হার ৫ শতাংশ। এ নিয়ে মৌলভীবাজারে করোনায় মোট আক্রান্ত  ৮ হাজার ১১৬ জন।

১২:৪২ ০৬ অক্টোবর, ২০২১

সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে মৌলভীবাজারে যুবকদের কর্মশালা

সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে মৌলভীবাজারে যুবকদের কর্মশালা

'মুজিবর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান' স্লোগান নিয়ে মৌলভীবাজারে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে যুবকদের ভূমিকা- শীর্ষক সচেতনাভূলক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

২১:৪২ ০৫ অক্টোবর, ২০২১

নৌকার ২ লাখ পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে: ভানু লাল রায় (ভিডিও)

নৌকার ২ লাখ পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে: ভানু লাল রায় (ভিডিও)

উপনির্বাচন নিয়ে সরগরম অবস্থায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নিয়ে চলছে জোরালো প্রস্তুতি। উপজেলাজুড়ে দেখা যাচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। তবে নৌকা মার্কার প্রায় ২ লাখ নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ভানু লাল রায়।

২০:০৮ ০৫ অক্টোবর, ২০২১

নৌকা থেকে যে পড়ে যায় সে আর নৌকায় উঠতে পারে না : শ্রীমঙ্গলে নানক (ভিডিও)

নৌকা থেকে যে পড়ে যায় সে আর নৌকায় উঠতে পারে না : শ্রীমঙ্গলে নানক (ভিডিও)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ- নির্বাচনে নৌকা মার্কার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন,নৌকায় উঠে যে লাফালাফি করে পড়ে যায় এই নৌকায় তার আর উঠার সুযোগ নেই।

১৯:৩৭ ০৫ অক্টোবর, ২০২১

অপরিচ্ছন্নভাবে ওষুধ সংরক্ষণ, বড়লেখায় ৩ ফার্মেসিকে জরিমানা

অপরিচ্ছন্নভাবে ওষুধ সংরক্ষণ, বড়লেখায় ৩ ফার্মেসিকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাঠালতলী বাজারে এই অভিযান চালানো হয়।

১৮:৪৭ ০৫ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের ৯১টি পূজামন্ডপে সরকারি চাল বরাদ্দ (ভিডিও)

মৌলভীবাজারের ৯১টি পূজামন্ডপে সরকারি চাল বরাদ্দ (ভিডিও)

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে পৌরসভা ও সদর উপজেলার ৯১টি পূজামন্ডপে জিআর চাল বিতরণ করা হয়। 

১৬:৩১ ০৫ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবসে ভার্চুয়াল সভা

মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবসে ভার্চুয়াল সভা

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে মৌলভীবাজার জেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে সপ্তাহের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা। 

১৪:১৯ ০৫ অক্টোবর, ২০২১

ভারতে যাওয়ার পথে মৌলভীবাজারে ৪ মেট্রিক টন ইলিশ আটক

ভারতে যাওয়ার পথে মৌলভীবাজারে ৪ মেট্রিক টন ইলিশ আটক

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষে বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই সোমবার (৪ অক্টোবর) সকালে ৪ মেট্রিক টন ইলিশ ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুড দু’টি গাড়িতে করে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে আসে।

২০:২৮ ০৪ অক্টোবর, ২০২১

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়