শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১০:৫৫, ১৯ মে ২০২১
সাংবাদিক রোজিনাকে হেনস্তা: মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা নিয়ে হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাংবাদিকরা।
মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় বৃষ্টির মধ্যে শ্রীমঙ্গল থানার সামনে দাঁড়িয়ে এ প্রতিবাদ করা হয়। পরে সেখানে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এসকে দাশ সুমন, সিলেট টুডে নিউজ পোর্টালের শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাশ শুভ।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ রিয়ন, ডেইলি অবজারভার পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য, সিলেট ভয়েস নিউজ পোর্টালের শ্রীমঙ্গল প্রতিনিধি সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল ইব্রাহিম, দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি নুর মোহাম্মদ সাগর, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিনিধি শাকির আহমেদ, লতা সাহিত্য পত্রিকার সম্পাদক মো. নুরুজ্জামান, সিলেট বিডি নিউজ নিউজ পোর্টালের শ্রীমঙ্গল প্রতিনিধি রাজেশ ভৌমিক, দৈনিক দিগন্তর প্রতিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আলামিন, ফটো সাংবাদিক মো. শাওন চৌধুরী, আলোকচিত্রী বিজয় পিকে প্রমুখ।
এসময় বক্তারা বলেন- দেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, ঠিক সেই সময়ে সাংবাদিকের স্বাধীনতার উপর টুটি চেপে ধরছে সরকার। সোমবার রোজিনা ইসলামের উপর যে ন্যাক্কারজনক ঘটনা সচিবালয়ে ঘটেছে তার প্রতিবাদ জানাই আমরা। এটি মুক্ত সাংবাদিকতার উপর একটি নগ্ন হস্তক্ষেপ। সচিবালয়ে যে ঘটনা ঘটেছে তা মাঠ পর্যায়ের সাংবাদিকদের উপর ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার কণ্ঠ রোধ করে এমন সকল কালো আইনের বিলুপ্তি চাই। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, সোমবার (১৭ মে) সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকে মোবাইল ফোনে ছবি তুলে এবং শরীরে লুকিয়ে নথিপত্রের তথ্য চুরির অভিযোগ উঠে।
১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় চুরি এবং ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের’ ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ আনা হয় এই সাংবাদিকের বিরুদ্ধে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে মামলাটি করেন।
এজাহারে বলা হয়েছে— রোজিনা যেসব নথির ‘ছবি তুলেছেন’, তার মধ্যে ‘টিকা আমদানি’ সংক্রান্ত কাগজপত্রও ছিল।
এদিকে মঙ্গলবার রোজিনা ইসলামকে আদালতে নেয়া হয়। এসময় রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/ এসডিপি
সংশ্লিষ্ট খবর
সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সাংবাদিককে থানায় হস্তান্তর
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সাংবাদিকরা
রোজিনার বিরুদ্ধে যেসব নথি চুরির অভিযোগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হচ্ছে’
সাংবাদিক রোজিনাকে হেনস্তা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সাংবাদিক রোজিনার জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্যের ব্রিফিং বর্জন
‘সাংবাদিককে হেনস্তা করে দেশের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ন হয়েছে’
সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ১১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























