নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৩৮, ১ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে বিএনপির পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান গ্রুপের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দ্বিধাবিভক্ত মৌলভীবাজার বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে সভা করেছে।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বাড়িতে দুপুরে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান গ্রুপের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিএনপির নেতাকর্মীরা। তবে উপস্থিত ছিলেন না এম নাসের রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক। এছাড়া সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম। বিস্তারিত...

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান গ্রুপের নেতাকর্মীরা পৃথক সভার আয়োজন করে। এসময় জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি আব্দুল মুকিত-এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশা, যুগ্ম-সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, অর্থ বিষয়ক সম্পাদক পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমাদ রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, যুগ্ম-সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম হেলাল, জেলা সেস্বাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আনিছুজ্জামান বায়েছ, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা বিএনপির সিনিয়র সদস্য শামা মিয়া, জেলা ছাত্রদলের সাবেক নেতা সেলিম সালাউদ্দিন, নিশাদ আহমেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় কেক কাটার মধ্য দিয়ে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আইনিউজ/এসডি
আইনিউজের ভিডিওতে দেখুন মৌলভীবাজারের বিভিন্ন খবর
মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি
বিষধর গোখরা সাপের ১৪টি ছানা লাউয়াছড়ায়
লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান
সদর হাসপাতালে পড়ে আছেন অসহায় বৃদ্ধ, ‘সব দায়িত্ব কি পুলিশের?
দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























