শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৮:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন
মনোনয়পত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ভানু লাল রায়
শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী চাশ্রমিক সন্তান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আফজল হক এবং জাতীয় পাটি প্রার্থী জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মিজানুর রব।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে পৃথকভাবে মনোনয়ন জমা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপন জোতি অসীম।
জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১০ জন। তারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, সদস্য আবু শহীদ আব্দুল্লাহ, সদস্য মো. আছকির মিয়া, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, দপ্তর সম্পাদক তফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
মনোনয়পত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজল হক
তবে দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়। দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন শ্রীমঙ্গল উপজেলার কৃষক লীগের আহবায়ক আফজল হক ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা প্রেম সাগর হাজরা।
এদিকে সোমবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়ের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, সদস্য আবু শহীদ আব্দুল্লাহ, সদস্য মো. আছকির মিয়া, দপ্তর সম্পাদক তফাজ্জল হোসেন ফয়েজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এই পদে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৪ সেপ্টেম্বর। আপিল করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তির তারিখ ১৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৬ ও মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























