মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২১
প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের খাবার বিতরণ
আজ প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন। এ উপলক্ষে অসহায়দের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ। এতিম-অসহায়-দুঃস্থদের মাঝে তারা খাবার বিতরণ করেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চৌমোহনায় এ খাদ্য বিতরণ করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ২০০ জন দরিদ্র পরিবারের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েবসহ যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর জন্মদিনে খাবার পেয়ে তার উপকারভোগীরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। খাদ্য বিতরণের পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন করে জেলা ছাত্রলীগ।
এছাড়াও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর জন্মদিনে অনুষ্ঠিত হয়েছে গণটিকা কার্যক্রম। মৌলভীবাজার পৌরসভার ৯ ওয়ার্ডে আজ টিকা নিয়েছেন ২ হাজার ৯৫৩ জন। এছাড়াও পৌরসভার উদ্যোগে খাদ্য সহায়তা বিরতণ করা হয়েছে অসহায়-অসচ্ছল ২০০ মানুষের মধ্যে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























