নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩১, ২০ জুন ২০২১
দুই সন্তানসহ মাকে গলাকেটে হত্যা: গৃহকর্তা পাঁচদিনের রিমান্ডে
হিফজুর রহমান
সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ স্ত্রীকে হত্যার ঘটনায় গৃহকর্তা হিফজুর রহমানকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (২০ জুন) সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে হিফজুর রহমানকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।
শুনানি শেষে গোয়াইনঘাট আমলি আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোয়ানঘাট থানার ওসি আব্দুল আহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান হিফজুর। আমাদের ধারণা, হিফজুরই তার স্ত্রী সন্তানদের হত্যা করেছেন। তাই জিজ্ঞাসাবাদের জন্যই তাকে রিমান্ডে আনা হয়েছে।
গত বুধবার (১৬ জুন) সকালে ফতেপুর গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম, তার ১১ বছর বয়সী ছেলে মিজান এবং ৫ বছর বয়সী মেয়ে তানিসার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় হিফজুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে এবং হিফজুরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এরপর থেকে হিফজুর পুলিশি পাহাড়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলেয়া বেগমের বাবা আয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
সিলেটে দুই সন্তানসহ মাকে গলাকেটে হত্যা, গৃহকর্তা জখম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























