Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

প্রকাশিত: ১৩:৪৬, ১ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:৪৭, ১ আগস্ট ২০১৯

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আইনিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার (২ আগষ্ট) অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হইয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

এইচএ/ ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়