কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পুরান ঢাকায় নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
২১:০৯ ২৮ আগস্ট ২০২১
কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খৈয়া গোখরার বাচ্চা
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫টি খৈয়া গোখরা সাপের বাচ্চা। দীর্ঘ ৪৫ দিন পর ১৫ টি ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃপক্ষ।
২০:৪৩ ২৮ আগস্ট ২০২১
লা লিগায় যোগ দিলেন মৌলভীবাজারের জিদান (ভিডিও)
মৌলভীবাজারের ছেলে জিদান মিয়া স্প্যানিশ দলের সঙ্গে চুক্তি করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে লা লিগার দল রায়ো ভায়েকানোতে নাম লেখালেন।
২০:২১ ২৮ আগস্ট ২০২১
ডিসেম্বরের মধ্যে টিকা পাবে ৭ কোটি মানুষ
ডিসেম্বরের মধ্যে চার মাসে দেশের ৭ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
১৯:৫৮ ২৮ আগস্ট ২০২১
মাছ ধরাকে নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, সালিশে নিষ্পত্তি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে করগাঁও ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে মসজিদের মাইকে ঘােষণা দিয়ে সংঘর্ষের ঘটনা আপােষে নিষ্পত্তি করা হয়েছে ।
১৯:৪৩ ২৮ আগস্ট ২০২১
‘এখনো বঙ্গবন্ধুর খুনীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বলেন, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করেছে, বাংলাদেশের সকল ইতিহাস মুছে ফেলতে চায়, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায় তারাই এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
১৯:২৯ ২৮ আগস্ট ২০২১
দেশে কোনো তালেবান-জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে তালেবানও নেই জঙ্গিও নেই। আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী। এছাড়া কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে।
১৮:১৮ ২৮ আগস্ট ২০২১
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জে মতবিনিময় সভা
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮:০৮ ২৮ আগস্ট ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: ২২ মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্ত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
১৭:৫৪ ২৮ আগস্ট ২০২১
নিজের মা জীবিত আছেন প্রমাণ করতে হচ্ছে ছেলেকে
মা জীবিত থেকেও মৃত। এমন পরিস্থিতিতে, বিব্রতকর অবস্থায় পড়েছেন ছেলে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।
১৭:২৪ ২৮ আগস্ট ২০২১
৬৩ দিন পর করোনায় মৃত্যু একশ’র নিচে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। যা গত ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে নামে। ওই দিন মারা যান ৭৭ জন।
১৬:৫৮ ২৮ আগস্ট ২০২১
বিশ্বে প্রথমবারের মতো হরিণের করোনা শনাক্ত
বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি হরিণের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণীর করোনা শনাক্ত হয়েছে।
১৬:৫৪ ২৮ আগস্ট ২০২১
‘মাসুদ রানা’র লেখক শেখ আবদুল হাকিম মারা গেছেন
জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের অন্যতম লেখক শেখ আবদুল হাকিম মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) দুপুর একটার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।
১৬:২৯ ২৮ আগস্ট ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে হতাহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদীর লইছকা বিলে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
১৬:১৯ ২৮ আগস্ট ২০২১
অসুস্থ পাইলটের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে।
১৬:০২ ২৮ আগস্ট ২০২১
জাপানে মডার্নার ‘দূষিত ডোজ’ নেওয়ার পর ২ জনের মৃত্যু
দূষণ শনাক্ত হওয়ায় মডার্নার বিপুল সংখ্যক টিকা স্থগিত করে জাপান। কিন্তু এর আগেই দূষিত ডোজ নেওয়ায় জাপানে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে।
১৫:৫১ ২৮ আগস্ট ২০২১
১২ জেলার বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের ১২ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। শনিবার (২৮ আগস্ট) সকালে দেশের আটটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
১৫:৩৫ ২৮ আগস্ট ২০২১
এসএমসিতে অফিসার পদে চাকরি
সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে (এসএমসি) ‘কমিউনিটি মোবিলাইজেশন অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫:১০ ২৮ আগস্ট ২০২১
বিদেশ যেতে হলে খালেদাকে কারাগারে গিয়ে নতুন আবেদন করতে হবে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
১৪:৫৭ ২৮ আগস্ট ২০২১
আফগানিস্তানের নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান
আফগানিস্তানের নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। শনিবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আফগান নারী স্বাস্থ্যকর্মীরা ফের কাজে ফিরতে পারেন।
১৪:৪৫ ২৮ আগস্ট ২০২১
আহত অভিনেতা জোনায়েদের অস্ত্রোপচার আজ
রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনায় আহতদের মধ্যে অভিনেতা জোনায়েদ বোগদাদীর মস্তিষ্কে আজ অস্ত্রোপচার করা হবে।
১৪:৩৩ ২৮ আগস্ট ২০২১
ভারতে একদিনে রেকর্ড ১ কোটি ডোজ টিকাদান
একদিনে ১ কোটির বেশি ডোজ টিকা দিয়ে নতুন রেকর্ড গড়েছে ভারত। দেশটি শুক্রবার ১ কোটি ৩ লাখ ৩৫ হাজার ২৯০ ডোজ টিকা দিয়েছে।
১৪:২৩ ২৮ আগস্ট ২০২১
জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘নির্লজ্জ মিথ্যাচার’: ফখরুল
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি এবং চন্দ্রিমা উদ্যানে তার মরদেহ নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এর নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানান।
১৩:৫০ ২৮ আগস্ট ২০২১
ক্যাপ্টেন নওশাদ দুইবার বিমান দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন যাত্রীদের প্রাণ (ভিডিও)
ওমান থেকে ঢাকায় বিজি-২২ ফ্লাইটে ফিরছিলেন ১৪৯ যাত্রী। কিন্তু হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন পাইলট। হ্যার্ট অ্যাটাক হয়। ঢাকায় এসে ল্যান্ড করা যাত্রীদের জন্য তখন বিপদজনক।
১৩:৩১ ২৮ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1051  
-   1052  
-   1053  
-   1054  
-   1055  
-   1056  
-   1057      
- পরবর্তী >    
- শেষ >>    









































