‘হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই ২১শে আগস্টের প্রত্যয়’
দেশ থেকে হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই ২১শে আগস্টের প্রত্যয়, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
২১:৫১ ২১ আগস্ট ২০২১
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের স্বাস্থ্যসেবা সামগ্রী অনুদান
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী অনুদান দিয়েছে আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক।
২১:৪৫ ২১ আগস্ট ২০২১
করোনা টিকা নিতে প্রায় সাড়ে ৩ কোটি মানুষের নিবন্ধন
দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নিবন্ধন করেছেন। শনিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জনে।
২১:৩৯ ২১ আগস্ট ২০২১
মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
মৌলভীবাজার জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
২১:৩৭ ২১ আগস্ট ২০২১
আপাতত বাংলাদেশ-ভারত ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাতিল
ভারত ও বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে চুক্তি হয় নি। তাই আপাতত দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২১:২৩ ২১ আগস্ট ২০২১
শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি
মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব। ফলে দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটল।
২১:০৯ ২১ আগস্ট ২০২১
হাসান আজিজুল হককে বিএসএমএমইউতে স্থানান্তর
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।
২০:৫২ ২১ আগস্ট ২০২১
তালেবানের প্রথম নির্দেশ: ছেলে-মেয়েদের একসঙ্গে পড়ালেখা নিষিদ্ধ
আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না ছেলে ও মেয়েরা। গত রবিবার আফগানিস্তান দখল নিশ্চিত করার পর হেরাতে প্রথম নির্দেশনা জারি করল তালেবান।
২০:৫১ ২১ আগস্ট ২০২১
দেশে একদিনে করোনায় মৃত্যু আরও ১২০ জনের, কমেছে শনাক্ত
একদিনের ব্যবধানে কিছুটা হলেও কমেছে বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা, একইসাথে কমেছে একদিনে শনাক্তও। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১২০ জন। শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯৯ জন।
১৯:১৩ ২১ আগস্ট ২০২১
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো কমলগঞ্জে পর্যটকদের ভিড়
করোনাভাইরাসের উধ্বমুখী সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে খুলে দেওয়া হয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেকসহ পর্যটন কেন্দ্রগুলো।
১৯:০৫ ২১ আগস্ট ২০২১
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘মাতৃদুগ্ধ প্রদান কেন্দ্র’
মৌলভীবাজার শ্রীমঙ্গলে ‘অভিযাত্রী' সংগঠনের উদ্যােগে ‘মাতৃ দুগ্ধ প্রদান কক্ষ' উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সহযোগিতায় স্টেশন প্লাটফর্মে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৮:০১ ২১ আগস্ট ২০২১
কমলগঞ্জে ছুটির দিনেও তৎপর ভোক্তা-অধিকার অধিদপ্তর
নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৭:৫১ ২১ আগস্ট ২০২১
ইউএনওর বাসায় হামলা: বরিশালের কাউন্সিলর গ্রেফতার
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদককে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
১৭:৩৮ ২১ আগস্ট ২০২১
দক্ষিণ সুদানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব গড়ে তোলার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর
দক্ষিণ সুদানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
১৬:২৩ ২১ আগস্ট ২০২১
জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার টিকা
কোভ্যাক্সের আওতায় জাপানের উপহারের টিকার চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে।
১৬:০৭ ২১ আগস্ট ২০২১
ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ
ব্র্যাক ব্যাংক লিমিটেডে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫:৫৯ ২১ আগস্ট ২০২১
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে তাহিরপুরে আলোচনা সভা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভয়াল ২১ আগস্টে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫:৫১ ২১ আগস্ট ২০২১
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মৌলভীবাজারে দোয়া-মিলাদ মাহফিল
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শনিবার বাদ যোহর শহরের দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া আহতদের শারীরিক সুস্থতায় দোয়া করা হয়।
১৫:৩৮ ২১ আগস্ট ২০২১
পরীমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১৫:২৬ ২১ আগস্ট ২০২১
মৌলভীবাজারে আরও ৪৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ৭০
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন একজন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ জন।
১৫:১২ ২১ আগস্ট ২০২১
মুখে পতাকা এঁকে রশিদ খানের নীরব প্রতিবাদ
আফগানিস্তান এখন তালেবানদের দখলে। ভয়ে আছেন নারী ক্রীড়াবিদরা। পুরুষ ক্রিকেট দলও স্বস্তিতে নেই। এমন পরিস্থিতিতে সবচেয়ে সরব দলটির সেরা ক্রিকেটার রশিদ খান। এবার মুখে আফগানিস্তানের পতাকা এঁকে তিনি যেন নীরব প্রতিবাদ জানালেন।
১৪:৫৩ ২১ আগস্ট ২০২১
সারাদেশে বাড়তে পারে তাপমাত্রা
দেশে বৃষ্টির প্রবণতা কমে গেছে। আগামী দুইদিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দুইদিন পর বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
১৪:৩৭ ২১ আগস্ট ২০২১
যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখবেন যেভাবে
একজন মানুষের রাগ তো থাকবেই। তবে লাগামছাড়া রাগ হলে মুশকিল। হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার মতো স্বভাবের কারণে নষ্ট হয় অনেক গভীর সম্পর্ক। হয়তো অন্য কেউ মজা করেই কিছু একটা বলেছেন, কিন্তু আপনি তাতেই রেগে গেলেন। এরকমটা যদি বারবার হয়ে থাকে, তবে এটি একটি সমস্যা।
১৪:২২ ২১ আগস্ট ২০২১
মার্কিন সেনাদের ওপর হামলা হলে সমুচিত জবাব: বাইডেন
আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের ওপর হামলা হলে বা দেশটি থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে কোনো প্রকার নাশকতামূলক কাজ করা হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
১৪:০৫ ২১ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1048  
-   1049  
-   1050  
-   1051  
-   1052  
-   1053  
-   1054      
- পরবর্তী >    
- শেষ >>    















































