‘পাকিস্তানি দোসর ও সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দীর্ঘ রাজনৈতিক লড়াই থেকে স্বাধীনতার যুদ্ধ এবং সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু যে নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তা পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধু প্রচলিত ধারণা বদলে দিয়ে বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করায় পাকিস্তান ও তাদের এদেশীয় দোসর এবং সাম্রাজ্যবাদী আন্তর্জাতিক পরাশক্তি এই পরিবর্তন মেনে নিতে পারেনি বলেই বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করেছে।
২২:৩২ ২২ আগস্ট ২০২১
শীঘ্রই শুরু হবে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের কাজ
দেশের উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে সাসেক-২ এর অধীনে দুটি প্যাকেজের নির্মাণকাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২২:২৫ ২২ আগস্ট ২০২১
১৫ আগস্টের হত্যাকাণ্ডের নৃশংসতা কারবালাকেও হার মানায়: তথ্যমন্ত্রী
পনেরোই আগস্টের হত্যাকান্ড নৃশংসতার দিক দিয়ে কারবালার মর্মন্তুদ কাহিনিকেও হার মানিয়েছে, বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
২২:১৯ ২২ আগস্ট ২০২১
শোককে শক্তিতে পরিণত করে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান
শোককে শক্তিতে পরিণত করে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
২২:০৯ ২২ আগস্ট ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং রোধে নীতিমালা কেন নয়: হাইকোর্ট
শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে বুলিং রোধে কেন একটি নীতিমালা তৈরি করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
২২:০৮ ২২ আগস্ট ২০২১
‘জিয়া পরিবারই বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের সংস্কৃতি চালু করে’
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারী ও খুনিরা অভিন্ন অপশক্তি। এই খুনিদের মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধূলিস্যাৎ করে বাংলাদেশকে পূনরায় পাকিস্তানে পরিণত করা।'
২২:০২ ২২ আগস্ট ২০২১
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহে দেশে আনা হবে
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের চলতি সপ্তাহেই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বর্তমানে আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানা গেছে।
২১:৫১ ২২ আগস্ট ২০২১
করোনা টিকা নেওয়ার পরে ব্যথা-জ্বর হলে কী করবেন?
করোনা মহামারী প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচী। এদিকে টিকা নেওয়ার কারণে অনেকের শরীরে পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন টিকা নেওয়ার পর হালকা জ্বর, ক্লান্তি, গায়ে ব্যথা বা বমির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে বুঝবেন প্রতিষেধক কাজ করছে। তবে অনেকের এই পার্শপ্রতিক্রিয়া নাও দেখা দিতে পারে।
২১:৪৩ ২২ আগস্ট ২০২১
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিচার করা যাবেনা মর্মে আইন পাশ করা হয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রশস্থ করে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব এবং সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
২১:৪০ ২২ আগস্ট ২০২১
গেমিংয়ের ভবিষ্যৎ দিগন্ত উন্মোচনে স্যামসাং নিয়ে এলো ওডিসি নিও জি৯
বিশ্বের শীর্ষস্থানীয় গেমিং মনিটর নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস বিশ্বব্যাপী বাজারে এনেছে এর নেক্সট-জেনারেশন কার্ভড গেমিং মনিটর ওডিসি নিও জি৯ (মডেল: জি৯৫এনএ)। স্যামসাং এর বিশ্বসেরা ওডিসি লাইনআপের নতুন সংযোজন ওডিসি নিও জি৯ মনিটরটিতে আছে কোয়ান্টাম মিনি এলইডি প্রযুক্তির ডিসপ্লে এবং এটি কোয়ান্টাম এইচডিআর ২০০০ দ্বারা সমর্থিত। পাশাপাশি, এর কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি ব্যবহারকারীদের দিবে অনন্য এক গেমিং অভিজ্ঞতা।
২১:৩৩ ২২ আগস্ট ২০২১
বিলাসি আঙ্গিকে বাজারে বার্জারের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ
নিজেদের লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ সল্যুশনকে এবার আরো বিলাসবহুল এক রূপে বাজারে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। ট্রেন্ডিং আইশ্যাডো থেকে অনুপ্রাণিত হয়ে বার্জার নিয়ে এসেছে অভিনব লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ, যা ব্যবহারকারীদের দেয়ালকে দিবে মেটালিক এবং গ্লসি ইফেক্ট।
২১:২৯ ২২ আগস্ট ২০২১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার দল ঘোষণা
আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলংকা। এ লক্ষ্যে রোববার ৩০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
২১:১৬ ২২ আগস্ট ২০২১
‘বারবার রিমান্ডে নিয়ে পরীমনিকে হেনস্তা করা হচ্ছে’
দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির মুক্তির দাবিতে সমাবেশ করেছেন বিক্ষুব্ধ নাগরিকরা। তাদের অভিযোগ, বারবার রিমান্ডে নিয়ে পরীমনিকে হেনস্তার মুখে ফেলা হচ্ছে।
২১:১৫ ২২ আগস্ট ২০২১
ডিএসবি সদস্যদের সাথে জামালপুরের এসপির মতবিনিময়
জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জামালপুর জেলায় যোগদান করার পর হতে থানা, ফাঁড়ি, ডিবি, ডিএসবিসহ জেলা পুলিশের সকল ইউনিটে অনিয়ম, অপেশাদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সবাই কে উদ্বুদ্ধ করেছেন।
২০:৫০ ২২ আগস্ট ২০২১
রাজধানীর ৫৬ ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে
করোনার পাশাপাশি দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে রাজধানী ঢাকার এডিস মশার ঘনত্ব কোন কোন এলাকায় বেশি তা উঠে এসেছে। রাজধানীর ৫৬ ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে।
২০:২৮ ২২ আগস্ট ২০২১
আফগানিস্তানের তালেবান ইস্যু নিয়ে এতো উৎসাহী কেন রাশিয়া?
আফগানিস্তানে চলছে তালেবানদের শাসন। ক্ষমতা দখল করে এখন তালেবানরা সেই ক্ষমতা বিস্তারের প্রক্রিয়া চালাচ্ছে, বিশ্ব রাজনীতিতে যার প্রভাব পড়ছে ব্যাপকভাবে। আর পড়বে না ই বা কেনো? এই তালেবানের ইস্যুতে সরাসরিই যেন জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র কিংবা চীনের মতো বড় বড় দেশের নাম।
২০:০৪ ২২ আগস্ট ২০২১
একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৯১ জন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।
১৮:৫৩ ২২ আগস্ট ২০২১
ভিভো মোবাইল কোম্পানিতে ‘অফিসার’ পদে চাকরি
ভিভো মোবাইল কোম্পানি বিডি লিমিটেডে ‘অফিসার’ পদে ০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৮:০৩ ২২ আগস্ট ২০২১
বরিশালে ইউএনও-ওসির বিরুদ্ধে নালিশি মামলা, তদন্তে পিবিআই
বরিশাল সদর উপজেলার ইউএনও এবং ওসির বিরুদ্ধে দায়ের করা পৃথক নালিশি মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ আগস্ট) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর আদালত এই নির্দেশনা দেন।
১৭:৪০ ২২ আগস্ট ২০২১
দেশে করোনা কেড়ে নিলো আরও ১৩৯ প্রাণ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪ হাজার ৮০৪ জনকে।
১৭:১৫ ২২ আগস্ট ২০২১
জিয়া পরিবার, খুনি পরিবার: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়া পরিবার, খুনি পরিবার। খুনি জিয়া যে হত্যাকান্ড শুরু করেছিল, খালেদা জিয়া ও তারেক জিয়া একই পথে হেঁটেছে। তারা খুনি পরিবার হিসেবে চিহ্নিত। খুনিরা যাতে মাথা উচু করে দাঁড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। খুনিদের বাংলার জনপদ ব্যবহার করতে দেয়া হবেনা। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলার খুনিদের খুজে বের করে বিচার করা হবে এবং দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
১৭:০৪ ২২ আগস্ট ২০২১
‘যুগোপযোগী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার উদ্যোগ নেয়া হয়েছে’
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলকে নতুন আঙ্গিকে গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। একটি আধুনিক, যুগোপযোগী ও উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
১৬:৫৩ ২২ আগস্ট ২০২১
১০ মিনিটেই তৈরি করুন সুজির চমচম
মিষ্টি খেতে কে না পছন্দ করেন। তবে মিষ্টি তৈরি করা বেশ সময় সাপেক্ষ বলে অনেকেই ঘরে বানাতে চান না। তবে চাইলেই কিন্তু মাত্র ১০ মিনিটেই তৈরি করতে পারেন মজাদার সুজির চমচম।
১৬:৪৪ ২২ আগস্ট ২০২১
মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
২০০ কোটি টাকার সরকারি সম্পত্তি ও গুলশান বনানীর ৫০/৬০ কাঠা জমি আত্মসাতের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬:২৮ ২২ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1046  
-   1047  
-   1048  
-   1049  
-   1050  
-   1051  
-   1052      
- পরবর্তী >    
- শেষ >>    















































