কমলগঞ্জে মায়ের হাসি স্বাস্থ্য ক্লিনিকের উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বরনা বাংলাদেশ পরিচালিত স্বেচ্ছাসেবী জাতীয় এনজিও মায়ের হাসি স্বাস্থ্য সেবা ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
১৯:৩৯ ১ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে বিএনপির পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দ্বিধাবিভক্ত মৌলভীবাজার জেলা বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে সভা করেছে।
১৯:৩০ ১ সেপ্টেম্বর ২০২১
এর আগের ১০ দেখায়ও যা হয়নি, তা হয়েছে এবার
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবিয়ে জয় ছিনিয়ে আনল বাংলাদেশ। আগের ১০ দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতল টাইগাররা।
১৮:৩২ ১ সেপ্টেম্বর ২০২১
ফাইজারের ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে
যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ডোজ ফাইজারের টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় টিকাবহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১৮:২০ ১ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপির নেতাকর্মীরা।
১৮:১৪ ১ সেপ্টেম্বর ২০২১
আইসিইউতে প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু
হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
১৭:৫৫ ১ সেপ্টেম্বর ২০২১
করোনায় আরও ৭৯ মৃত্যু, শনাক্তের হার ১১ শতাংশের নিচে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৬২ জনকে। দৈনিক শনাক্তের হার নেমেছে ১১ শতাংশের নিচে।
১৭:৪৩ ১ সেপ্টেম্বর ২০২১
নিজেদের সর্বনিম্ন ৬০ রানে অলআউট নিউজিল্যান্ড
টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। প্রথম ম্যাচে টাইগার বোলারদের ঘূর্ণিতে নিজেদের সর্বনিম্ন ৬০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।
১৭:১৪ ১ সেপ্টেম্বর ২০২১
করোনা সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
করোনাভাইরাসের সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর (রোববার) উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৭:০৭ ১ সেপ্টেম্বর ২০২১
তামিমকে টপকে দুইয়ে সাকিব
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমে নতুন রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে তামিমকে টপকে দুইয়ে উঠে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
১৬:৫৫ ১ সেপ্টেম্বর ২০২১
আকিজ বিড়ি ফ্যাক্টরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টস’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৬:৩৪ ১ সেপ্টেম্বর ২০২১
কারাগারে পরীমনি মেহেদি পেলেন কীভাবে?
মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনি গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমনিকে।
১৬:১০ ১ সেপ্টেম্বর ২০২১
বৃহস্পতিবার অভিনেতা অপূর্বের বিয়ে
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। আগামীকাল ২ সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে তার বিয়ে।
১৫:৫৪ ১ সেপ্টেম্বর ২০২১
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।
১৫:৪৩ ১ সেপ্টেম্বর ২০২১
ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুদকের করা মামলায় তার জামিন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে প্রদীপের স্ত্রী চুমকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
১৫:৩১ ১ সেপ্টেম্বর ২০২১
স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
করোনাভাইরাস প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগের বিষয়ে ভাবছে স্বাস্থ্য অধিদফতর। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
১৪:৫০ ১ সেপ্টেম্বর ২০২১
সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টয়া আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯ জন। শনাক্তের হার ১০ দশমিক ২১ শতাংশ। এছাড়া ৩২০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
১৪:৩৮ ১ সেপ্টেম্বর ২০২১
বৃহস্পতিবার আসছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
১৪:২১ ১ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রামে জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চারদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৪:০৯ ১ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল। স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। নিজেই ফেসবুকে ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১৩:৫৬ ১ সেপ্টেম্বর ২০২১
‘ডোন্ট লাভ মি বিচ’- কার উদ্দেশ্যে পরীমনির এমন বার্তা?
পরীমনির এই মুক্তির খবরে সব থেকে আলোচিত হয়েছে মেহেদিতে তার হাতে লেখা একটি লাইন- ডোন্ট লাভ মি বিচ। সোশ্যাল মিডিয়ায় তার হাতের এই ছবি ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ গণমাধ্যমেও দেখা যাচ্ছে এই ছবির দিয়েই হয়েছে নিউজ কাভারেজ।
১৩:৪৩ ১ সেপ্টেম্বর ২০২১
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এক যুগেরও বেশি সময় থেকে ক্ষমতার বাইরে রয়েছে এ দলটি। এমন অবস্থাতেই তারা পদার্পন করতে যাচ্ছে দলের ৪৪ বছরে।
১২:২৯ ১ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার: মোট আক্রান্ত ৭ হাজার ৭৬৩, করোনা থেকে সুস্থ ৬ হাজার ১৩৪
মৌলভীবাজারে একদিনে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮ শতাংশ। বুধবার (১ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২:০১ ১ সেপ্টেম্বর ২০২১
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
১১:৪৯ ১ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1044  
-   1045  
-   1046  
-   1047  
-   1048  
-   1049  
-   1050      
- পরবর্তী >    
- শেষ >>    









































