দেশে বন্ধ হয়েছে পাবজি-ফ্রি ফায়ার
দেশে পাবজি, ফ্রি ফায়ারসহ বিপজ্জনক ইন্টারনেট গেম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন-বিটিআরসি। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-লাইকির মতো অন্যান্য ক্ষতিকর অ্যাপও বন্ধে কাজ চলমান আছে বলে জানিয়েছে সংস্থাটি।
২১:১০ ২৫ আগস্ট ২০২১
ব্রিটেন বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে
বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সংশ্লিষ্ট কার্যক্রম, একবার ব্যবহার্য বর্জ্য ও চিকিৎসা বর্জ্যসহ সার্বিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কারিগরি ও গবেষণা ক্ষেত্রে ব্রিটেন বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
২১:০২ ২৫ আগস্ট ২০২১
‘লাঠিটিলা বন যেভাবে জন্মেছে সেভাবেই থাকতে দেওয়া উচিত’
মৌলভীবাজারের সংরক্ষিত বন লাঠি টিলায় সাফারি পার্ক নির্মাণের বিরোধিতা করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বন যেভাবে জন্মেছে তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত। জনগণ বা সংবিধান এটি পরিবর্তন করার অধিকার কাউকে দেয়নি। মানুষকে পুনর্বাসন করা হবে। কিন্তু প্রকৃতিকে পুনর্বাসন করা যায় না।
১৮:৪২ ২৫ আগস্ট ২০২১
বিনামূল্যে বই দিতে ৬০ কোটি টাকা অনুমোদন
শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করতে ৬০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৮:৩০ ২৫ আগস্ট ২০২১
বিজেএমসি’র বন্ধ মিলসমূহে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র বন্ধ মিলসমূহ পুনরায় চালু করে পাটপণ্য উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
১৮:০৩ ২৫ আগস্ট ২০২১
করোনায় আজও মারা গেলেন ১১৪ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪ হাজার ৯৬৬ জনকে।
১৭:৪৭ ২৫ আগস্ট ২০২১
হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
হার্ট অ্যাটাক হলে এখন পর্যন্ত দুনিয়ার সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে যে কারণে অ্যাটাকটা হয়েছে মানে হার্টের ব্লক, সেটা খুলে দেয়া।
আর ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে এনজিওগ্রাম করে ব্লকের মধ্যে রিং লাগানো।
১৭:৪২ ২৫ আগস্ট ২০২১
ছয় মাসেই কমতে শুরু হয় ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা
ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার দুই ডোজ গ্রহণের ছয় মাসের মধ্যেই কার্যকারিতা কমতে থাকে। সম্প্রতি যুক্তরাজ্যে করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
১৭:১১ ২৫ আগস্ট ২০২১
‘ডিজিটাল বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা’
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করা। যা সমাজ থেকে দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৬:৫৭ ২৫ আগস্ট ২০২১
বড় কোম্পানিগুলোকে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করতে হবে
কৃষিপণ্যের সঠিক বিপণনের জন্য দেশের বড় বড় কোম্পানিগুলোকে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
১৬:৪৫ ২৫ আগস্ট ২০২১
জ্বর হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার পরামর্শ
করোনাভাইরাস মহামারির মধ্যে নতুন আতঙ্ক ডেঙ্গু। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন অবস্থায় যেকোনো জ্বরের ক্ষেত্রে করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু (এনএস১ অ্যান্টিজেন) পরীক্ষার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
১৬:২৯ ২৫ আগস্ট ২০২১
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট চালানো হবে
সম্প্রতি ভোজ্যতেল, চিনি ও চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৬:০৭ ২৫ আগস্ট ২০২১
বরিশালে ইউএনও-পুলিশের উপর হামলা: ৯ আসামির জামিন
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
১৫:৪৮ ২৫ আগস্ট ২০২১
পাবজি, ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ বিটিআরসির
পাবজি, ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর অনলাইন গেমস দেশে বন্ধ করতে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এছাড়া টিকটক, বিগো লাইভ ও লাইকির মত অ্যাপসগুলো বন্ধ ও বাংলাদেশ থেকে লিঙ্ক সরিয়ে নেয়ার জন্যও চিঠি দেয়া হবে।
১৫:৩৫ ২৫ আগস্ট ২০২১
করোনা: সিলেটে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২২ টি নমুনা পরীক্ষা করে আরও ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ। তবে একই সময় সুস্থ হয়ে উঠেছেন ৪৫৬ জন।
১৫:১৯ ২৫ আগস্ট ২০২১
বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২২ ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪:৫৪ ২৫ আগস্ট ২০২১
পরীমনি মানুষের জন্য অনেক করেছেন: সিয়াম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাগারে আছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।
১৪:৩৭ ২৫ আগস্ট ২০২১
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।
১৪:২৫ ২৫ আগস্ট ২০২১
স্যামসাং টেলিভিশন: নেতৃত্ব ও উদ্ভাবনে সাফল্যের ১৫ বছর
সাদা-কালো থেকে রঙিন, অ্যানালগ থেকে ডিজিটাল আর হালের স্মার্ট প্রযুক্তি – বিশ্বজুড়ে টেলিভিশনের বিবর্তনের ইতিহাসের প্রতিটি মাইলফলকের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে যে সকল ব্র্যান্ড ও প্রতিষ্ঠান, এর মধ্যে প্রথম সারিতেই থাকবে স্যামসাংয়ের নাম। যুগান্তকারী প্রযুক্তি আর অভিনব উদ্ভাবনী শক্তির স্বাক্ষর রেখে গত ১৫ বছর ধরে একটানা বিশ্ববাজারের শীর্ষস্থানীয় টেলিভিশন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে এই দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি, সেই সাথে জয় করে নিয়েছে কোটি গ্রাহকের মন।
১৪:১৮ ২৫ আগস্ট ২০২১
৪ বছর ধরে বাংলাদেশে রোহিঙ্গারা: কবে ফিরবে নিজ দেশে?
বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাসের কারণে পরিবেশ ও প্রতিবেশগত নানা সংকট সৃষ্টি হচ্ছে। বাড়ছে জনসংখ্যা। হচ্ছে অপরাধ। এছাড়াও রয়েছে করোনাভাইরাসের ঝুঁকি। এদিকে রোহিঙ্গাদের বাসস্থানের কারণে উজাড় হচ্ছে বন। সামাজিক, অর্থনৈতিক বিরূপ প্রভাব পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে। এ নিয়ে দিন দিন তৈরি হচ্ছে অসন্তোষ।
১৩:৫৯ ২৫ আগস্ট ২০২১
জবিতে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ও সংস্কৃতি ভাবনা’ শীর্ষক ওয়েবিনার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Centre for Social Science Research & Training (CSRT), JnU-এর উদ্যোগে বঙ্গবন্ধুর শিক্ষা ও সংস্কৃতি ভাবনা (Bangabandhu's Thoughts on Education and Culture) শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩:৪৪ ২৫ আগস্ট ২০২১
গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে ৭ সেপ্টেম্বর থেকে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে সুরক্ষায় গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৩:২৯ ২৫ আগস্ট ২০২১
আফগানিস্তানে আর আর্থিক সহায়তা দেবে না বিশ্বব্যাংক
আফগানিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। দেশটির শাসন সশস্ত্র গোষ্ঠী তালেবানের হাতে চলে যাওয়ায় প্রতিষ্ঠানটি গভীর উদ্বেগ জানিয়ে তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছে।
১৩:২১ ২৫ আগস্ট ২০২১
কাঠগড়ায় দাঁড়িয়ে ওসি প্রদীপের ফোনালাপ, ৪ পুলিশ প্রত্যাহার
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় কাঠগড়ায় মুঠোফোনে কথা বলছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আদালতে দায়িত্বে অবহেলার কারণে এক এসটিআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
১২:৪৩ ২৫ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1041  
-   1042  
-   1043  
-   1044  
-   1045  
-   1046  
-   1047      
- পরবর্তী >    
- শেষ >>    















































