আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী
আজ ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী। পঁচাত্তরের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের শোকের মাসের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২১:১৬ ২৬ আগস্ট ২০২১
কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা, শিশুসহ নিহত অন্তত ১৩
পশ্চিমা সৈন্য-নাগরিক ও তাদের আফগান সহযোগীদের সরিয়ে নেওয়ার ব্যাপক তোড়জোড়ের মধ্যেই এ ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অন্তত দুই আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে বলে নিশ্চিত করেছে তালেবান।
২০:৫৬ ২৬ আগস্ট ২০২১
ইউএনডিপি ও গ্রামীণফোন এর উদ্যোগে শুরু হচ্ছে ‘মাস্টারক্লাস’ সিরিজ
প্রয়োজনীয় দক্ষতা প্রদানের মাধ্যমে তরুণদের সম্ভাবনা উন্মোচনে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গ্রামীণফোন এবং ইউএনডিপি ‘গেট ফিউচার রেডি: নিড ফর স্কিলস’ শীর্ষক মাস্টারক্লাস সিরিজের আয়োজন করতে যাচ্ছে।
২০:৪৭ ২৬ আগস্ট ২০২১
হঠাৎ কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ
আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে আইএসের সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছিলো যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। এর একদিন যাওয়ার আগেই কাবুল বিমানবন্দরে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
২০:৩৮ ২৬ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে।
২০:২৬ ২৬ আগস্ট ২০২১
আমেরিকান বিমানের নামে আফগান শিশুর নাম
'রিচ-৮২৮' নাম রাখা হয়েছে আফগান নারীর কন্যা সন্তানের। তাকে রিচ নামেই ডাকা হবে।
২০:২৪ ২৬ আগস্ট ২০২১
খাসিয়াদের মধ্যে আতঙ্ক: কুলাউড়া পুঞ্জির ২৮০০ পান গাছ কর্তন
মৌলভীবাজারের কুলাউড়ার একটি খাসিয়া পুঞ্জিতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ সামাজিক বনায়নের উপকাভোগী কর্তৃক পান জুমের ২৮০০ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। বুধবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের বেলুয়া পুঞ্জিতে এ ঘটনাটি ঘটে।
২০:১২ ২৬ আগস্ট ২০২১
উৎসবমুখর পরিবেশে দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। এ উপলক্ষে ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
১৯:৫৮ ২৬ আগস্ট ২০২১
‘বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়, বউ-বাচ্চারা তখন সামনে আসে না’
‘ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে। অনেক বেশিই সময় নিচ্ছে…। আমার একটা খারাপ ব্যাপার হচ্ছে, হারলে তা মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। বউ-বাচ্চারা কেউ তখন আমার সামনে আসে না। ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে, ক্রিকেট থেকে যত দ্রুত সম্ভব, দূরে সরে যেতে।’
১৯:৫২ ২৬ আগস্ট ২০২১
কণ্ঠহীনদের কণ্ঠস্বর কমিউনিটি ভিত্তিক রেডিও
‘কমিউনিটি রেডিওর মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের নিজেদের কথা সরাসরিভাবে বলার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে তৈরি হয়েছে কণ্ঠহীনদের কণ্ঠস্বর সোচ্চার হওয়া ও শোনার সুযোগ।’
১৯:৪৪ ২৬ আগস্ট ২০২১
‘প্রচণ্ড হতাশায় নিমজ্জিত বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন’
‘প্রচণ্ড হতাশায় নিমজ্জিত হয়ে বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন' মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
১৯:৩৭ ২৬ আগস্ট ২০২১
‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অসম্পূর্ণ বিচার সম্পন্ন করতে হবে’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার সম্পূর্ণ বিচার হয়নি। আংশিক বিচার হয়েছে। সে দিন যারা ষড়যন্ত্রে জড়িত ছিল এবং ষড়যন্ত্র যারা জেনেছিল কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রতিরোধের জন্য কোনো পদক্ষেপ নেননি, আমাদের দেশের দণ্ডবিধি অনুসারে তারাও অপরাধী।'
১৯:২৮ ২৬ আগস্ট ২০২১
টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলায় লাদেন জড়িত না: তালেবান
তালেবানের একজন মুখপাত্র বলেছেন যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল তাতে ওসামা বিন লাদেনের জড়িত থাকার কোনো প্রমাণ নেই।
১৯:১৮ ২৬ আগস্ট ২০২১
‘কবরে জিয়ার লাশ নেই, খালেদা জিয়াও তা ভালো করে জানেন’
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘চন্দ্রিমা উদ্যানে বিএনপি (পুলিশের সঙ্গে) সংঘর্ষে জড়িয়েছিল। বিএনপি কি জানে না যে, সেখানে জিয়ার কবর বা কবরে জিয়ার লাশ নেই? যদি তাই হয়, তাহলে তারা এই নাটক কেন করে? খালেদা জিয়া তা ভাল করেই জানেন।’
১৯:০১ ২৬ আগস্ট ২০২১
আয়ের চেয়ে ৫২ লাখ টাকা বেশি ব্যয় করেছে বিএনপি
নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে দলের একবছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। অন্যান্য বছরে দলের আয় বেশি হলেও করোনা মহামারি শুরুর বছরে (২০২০) দলটির আয়ের থেকে ব্যয় হয়েছে প্রায় ৫২ লাখ টাকা।
১৮:৫২ ২৬ আগস্ট ২০২১
নুসরাতের ছেলের জন্য নিখিলের শুভ কামনা
পুত্রসন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। হাসপাতালে তার পাশে আছেন অভিনেতা যশ দাশগুপ্ত। কিন্তু সন্তানের বাবা কে, সে কথা আজও জানা যায়নি।
১৮:০৯ ২৬ আগস্ট ২০২১
দেশে করোনা শনাক্তের হার নামল ১৪ শতাংশের নিচে
দেশে গত কয়েকদিনে দৈনিক করোনা শনাক্তের হার কমছে। আজ শনাক্তের হার নেমেছে ১৪ শতাংশের নিচে। এর আগে গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ। এর আগের দিন ছিল ১৫ দশমিক ১২ শতাংশ।
১৭:৫০ ২৬ আগস্ট ২০২১
দেশে করোনায় একদিনে আরও ১০২ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪ হাজার ৬৯৮ জনকে।
১৭:২১ ২৬ আগস্ট ২০২১
১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত
আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে টিকা সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) তথ্য পাঠাতে হবে। যে বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সে বিশ্ববিদ্যালয়ের আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭:০৬ ২৬ আগস্ট ২০২১
‘ডেঙ্গু নিধনে ছাদে বাগান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে’
ছাদ বাগান অথবা বাসা-বাড়ির ফুলের টব যেন এডিস মশার প্রজননস্থলে পরিণত না হয় সে জন্য নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
১৬:৪৯ ২৬ আগস্ট ২০২১
সারের মজুদ পরিস্থিতি সন্তোষজনক: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে বিগত ১৩ বছরে দেশে সার, বীজসহ কৃষি উপকরণ নিয়ে কোন সংকট হয়নি। কৃষকেরা সহজে, সুলভে পর্যাপ্ত সার পেয়েছে। এর ফলেই আজকে কৃষি উৎপাদনে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।
১৬:৩৫ ২৬ আগস্ট ২০২১
কিংবদন্তি ক্রিকেটার টেড ডেক্সটার আর নেই
কিংবদন্তি ইংলিশ ক্রিকেটার টেড ডেক্সটার আর নেই। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ৮৬ বছর বয়সে ওলভারহাম্পটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৬:২২ ২৬ আগস্ট ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১১ সেপ্টেম্বর পর্যন্ত
দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে। এ দফায় আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।
১৬:০৫ ২৬ আগস্ট ২০২১
তাল দিয়ে ভাপা পিঠা
চলছে তালের মৌসুম। বাজারে এখন পাকা তাল পাওয়া যায় খুব সহজেই। আর পিঠার মধ্যে অন্যতম হচ্ছে তালের পিঠা। সাধারণত আমরা তালের বড়া কিংবা পায়েস খেয়ে থাকি। কিন্তু কখনো কি খেয়েছেন তালের রস দিয়ে ভাপা পিঠা।
১৫:৫৫ ২৬ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1039  
-   1040  
-   1041  
-   1042  
-   1043  
-   1044  
-   1045      
- পরবর্তী >    
- শেষ >>    















































