কাবুল বিমানবন্দরে বোমা হামলা: নিহত বেড়ে ১১০
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক।
১৫:৫৬ ২৭ আগস্ট ২০২১
ইভ্যালির ‘সম্পদের চেয়ে ছয় গুণ বেশি দেনা’, বিনিয়োগ করবে যমুনা গ্রুপ?
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনা গ্রুপ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে যমুনা গ্রুপের উদ্যোগে ইভ্যালির অডিট চলছে। সেই অডিটের চূড়ান্ত রিপোর্ট পেলে এই বিনিয়োগ নিয়ে আনুষ্ঠানিক কথা বলবে যমুনা।
১৫:৩০ ২৭ আগস্ট ২০২১
সড়ক দুর্ঘটনায় আহত জুনায়েদ-নাফিজ আইসিইউতে
রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
১৫:০৩ ২৭ আগস্ট ২০২১
গরমে প্রাণ জুড়াবে ঠাণ্ডা ঠাণ্ডা লেমন ললি
গরমে বাড়ির ছোট থেকে শুরু করে বড় সবাই ঠাণ্ডা কিছু খেতে চায়। এমন সময়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ঠাণ্ডা ঠাণ্ডা লেমন ললি। রইলো রেসিপি-
১৪:৫০ ২৭ আগস্ট ২০২১
ঢাকায় না এসে নাগপুরে বিমানের জরুরি অবতরণ
ঢাকায় না এসে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট।
১৪:৩১ ২৭ আগস্ট ২০২১
উয়েফার বর্ষসেরা ফুটবলার জর্জিনহো
চেলসির সতীর্থ এনগালো কান্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনেকে হারিয়ে উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন ইতালি ও চেলসির মিডফিল্ডার জর্জিনহো।
১৪:১২ ২৭ আগস্ট ২০২১
প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) পরিচালক (উপসচিব) ইসমাত মাহমুদাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস)-১ নিয়োগ দেওয়া হয়েছে।
১৩:৫৮ ২৭ আগস্ট ২০২১
কাবুলে আইএসের আরও হামলার আশঙ্কায় সতর্ক যুক্তরাষ্ট্র
কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) আরো হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা সতর্ক আছেন বলেন জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ম্যাকেঞ্জি। শুক্রবার (২৭ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
১৩:২১ ২৭ আগস্ট ২০২১
সড়ক দুর্ঘটনায় আহত ‘নেটওয়ার্কের বাইরে’র শিল্পীরা
সম্প্রতি আলোচনায় আসা ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের চার অভিনয়শিল্পী সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তাদের গাড়ি দুমড়েমুচড়ে গেছে।
১২:৪০ ২৭ আগস্ট ২০২১
কাবুলে বিস্ফোরণের ঘটনায় নিহত ২৮ তালেবান সদস্য
কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ও শিশুসহ অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এই ঘটনায় তালেবানের কমপক্ষে ২৮ জন সদস্য নিহত হয়েছেন।
১২:০৮ ২৭ আগস্ট ২০২১
কাবুলে হামলাকারীদের কঠিন মূল্য দিতে হবে: বাইডেন
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের সঙ্গে জড়িতদের ক্ষমা করা হবে না। তাদেরকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১১:৫১ ২৭ আগস্ট ২০২১
কাবুল বিমানবন্দরে বোমা হামলা: ১৩ মার্কিন সেনাসহ নিহত বেড়ে ৯০
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ মার্কিন সেনাসহ ৯০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
১১:৩৭ ২৭ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই বাংলাদেশ সবচেয়ে নিরাপদ। স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ন্যায় তাঁর কন্যাকেও হত্যা করার জন্যে বার বার আক্রমণ করেছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং বাংলাদেশকে উন্নয়নের ধারায় পরিচালিত করছেন।
০০:২০ ২৭ আগস্ট ২০২১
গাঁজা খেয়ে বিতর্কিত নোবেল, প্রশাসনের প্রতি ক্ষোভ স্ত্রীর
তিনি গাঁজায় টান দিচ্ছেন। তাকে এ কাজে সহযোগিতা করছেন অচেনা এক নারী। ছবিটি পোস্ট করে নোবেল ক্যাপশনে লেখেন, ‘গাঁজার নৌকা পাহাড়তলী যায়। ও মিরাবই।’
২৩:৫৯ ২৬ আগস্ট ২০২১
শিক্ষার্থীদের জন্য জেলায় জেলায় টিকাকেন্দ্র
আগামী ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন অবস্থায় শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য জেলা পর্যায়ে টিকাকেন্দ্র স্থাপন করা হবে। সেখানে ১৮ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৩:৪৩ ২৬ আগস্ট ২০২১
ইভ্যালিতে বিনিয়োগ করবে না যমুনা গ্রুপ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনা গ্রুপ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করবে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ইভ্যালির বাজারে ইভ্যালির রেপুটেশনের খারাপ অবস্থা। যমুনা গ্রুপের পক্ষ থেকে এক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা থাকলেও কোনো টাকা বিনিয়োগের আগেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে প্রতিষ্ঠানটি।
২৩:১৩ ২৬ আগস্ট ২০২১
দেশে ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৯ ডোজ করোনা টিকার প্রয়োগ
দেশে এ পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৯ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন মানুষ।
২২:৫৯ ২৬ আগস্ট ২০২১
জাতীয় চিড়িয়াখানার দ্বার খুলছে শুক্রবার
করোনাভাইরাস পরিস্থিতির কারণে টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর শুক্রবার (২৭ আগস্ট) মিরপুরের জাতীয় চিড়িয়াখানার দ্বার খুলছে।
২২:১৭ ২৬ আগস্ট ২০২১
ম্যান সিটিতে রোনালদো, দুই বছরের জন্য চুক্তি
বিশ্বসেরা গোলমেশিন খ্যাত জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবার ম্যানচেস্টার সিটির দিকে অগ্রসর হয়েছেন। ইতোমধ্যেই ক্লাবটির সাথে দুই বছরের চুক্তিও করে নিয়েছেন পর্তুগীজ এই খেলোয়াড়। এর মধ্য দিয়ে রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ব্যাপারতা নিশ্চিত হয়ে গেলো।
২২:০৪ ২৬ আগস্ট ২০২১
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজা!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হচ্ছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি ও এই পদে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
২১:৫৯ ২৬ আগস্ট ২০২১
বঙ্গদেশীয় নারীবাদ: কিংবা কিছু কথা
যেমন করিয়া আপনারা চাহেন তেমন করিয়া নহে। আপনাদের চাওয়ায় সার নাই আগেই বলিয়াছি। আপনারা চাহেন নারীরা ইচ্ছামতো পোশাক পড়িয়া ঘুরিয়া বেড়াক। কিন্তু আপনাদিগের এ চাওয়া নারীর মুক্তির জন্য কি আদৌ? নাকি নারীদেহ দেখিবার সুবিধা হয় বলিয়াই চাহেন নারীদের পোশাকের স্বাধীনতা চাই!
২১:৩৮ ২৬ আগস্ট ২০২১
দেশের উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণের সম্ভাবনা
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের উত্তরাঞ্চলে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
২১:৩৭ ২৬ আগস্ট ২০২১
ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্কের বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কমিটি
ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্কের (ডব্লিউটিএন) বাংলাদেশ চ্যাপ্টার গঠিত হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হোটেল আগ্রাবাদের মালিক এইচ এম হাকিম আলী এবং মহাসচিব হয়েছেন সৈয়দ গোলাম কাদির।
২১:৩০ ২৬ আগস্ট ২০২১
জনতা ব্যাংকের ভানুগাছ শাখার উদ্যোগে কমলগঞ্জে খাদ্য সহায়তা
করোনাভাইরাস মহামারীর সময়ে অসহায় হয়ে পড়া উপার্জনহীন ও দুঃস্থ-গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক। 'শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ' এ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে এমন উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।
২১:২৩ ২৬ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1038  
-   1039  
-   1040  
-   1041  
-   1042  
-   1043  
-   1044      
- পরবর্তী >    
- শেষ >>    















































