ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন রোনালদো
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। ম্যানচেস্টার ইউনাইটেডেই যাচ্ছেন রোনালদো। জুভেন্তাস থেকে তাকে নিজেদের দলে ফিরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
২৩:১৯ ২৭ আগস্ট ২০২১
নারীদের কথা শেখ হাসিনার চেয়ে কেউ বেশি ভাবে না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার ন্যায় নারী দরদি, গ্রাম দরদি আর কোনো নেতা নেই। গ্রামের দরিদ্র অসহায় মানুষ বিশেষ করে নারীদের কথা শেখ হাসিনার চেয়ে কেউ বেশি ভাবেন না। তাই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।
২৩:১৬ ২৭ আগস্ট ২০২১
কাবুল বিমানবন্দরে হামলা মার্কিন বাহিনীর ব্যর্থতা: তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ জোড়া হামলার নিন্দা জানিয়েছে তালেবান। হামলার ঘটনার পর মার্কিন বাহিনীর ব্যর্থতার দাবি করেছে এই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়া এই বিদ্রোহী গোষ্ঠী।
২৩:১০ ২৭ আগস্ট ২০২১
বাংলাদেশকে ১৭৮ কোটি ডলার ঋণ দেবে এডিবি
ঢাকা-সিলেট বাণিজ্যিক করিডরের নির্মাণকাজের জন্য বাংলাদেশকে ১৭৮ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। করিডর নির্মাণকাজে গতিশীলতা, সড়ক-মহাসড়কের নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য বাংলাদেশকে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।
২২:৪৩ ২৭ আগস্ট ২০২১
কাবুলে হামলাকারীদের বিচার চায় জাতিসংঘ
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের প্রবেশপথে বোমা হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
২২:৩২ ২৭ আগস্ট ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ১৯
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। মরদেহ উদ্ধারে অভিযান চলছে।
২২:২১ ২৭ আগস্ট ২০২১
যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সাম্প্রতিককালে দেশটিতে বেড়েছে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা।
২১:৫৮ ২৭ আগস্ট ২০২১
জাপান থেকে আসছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার টিকা
কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার পথে রওয়ানা দিয়েছে। বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম ও শেষ চালান হিসেবে এটি আসছে।
২১:৩৫ ২৭ আগস্ট ২০২১
উড়াল রেলপথে দেশে প্রথমবারের মতো চললো মেট্রোরেল
স্বপ্নের মেট্রোরেল দেশে এবার বাস্তবে চলাচল করবে, দ্রুতগতিতে এবং যানজটের ঝামেলা ছাড়াই পরিবহণ করবে সাধারণ মানুষ। মেট্রোরেল চলাচলের জন্য রাজধানীতে নির্মিত হয়েছে উড়াল রেলপথ। এই উড়াল রেলপথেই প্রথমবারের মতো চলেছে মেট্রোরেল, মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছে রাজধানীবাসী।
২১:৩২ ২৭ আগস্ট ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: ১৭ জনের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে এ ঘটনা ঘটে।
২১:১৫ ২৭ আগস্ট ২০২১
নজরুলের লেখনী মহান মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু উপমহাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেননি, তিনি স্বপ্ন দেখেছেন সকল মানুষের স্বাধীনতা, প্রতিটি ব্যক্তির স্বাধীনতার। তিনি বিশ্বাস করতেন, মানুষের শক্তি সীমাহীন এবং মানুষ আত্মশক্তিতে উদ্বুদ্ধ হলে কোন শক্তিই মানুষকে শোষণ, নির্যাতন, নিগ্রহ ও অমানবতার কারাগারে বন্দি রাখতে পারে না।
২১:০১ ২৭ আগস্ট ২০২১
বিএনপির রাজনীতি অসত্যের ওপর দাঁড়িয়ে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, 'বিএনপির রাজনীতিটা সম্পূর্ণ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। অসত্যের ওপর রাজনীতি করে বেশি দিন ঠিকে থাকা যায় না, এটি ইতিহাসের শিক্ষা। বিএনপি মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারলে হয়তো আজকের অবস্থা থেকে মুক্তি পেতে পারে।'
২০:৩৮ ২৭ আগস্ট ২০২১
আগস্ট মাসে জাতির পিতার অবমাননা সহ্য করা হবে না: ডা. মুরাদ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকারি টাকার প্রকল্প পরিচালনা করা হবে, কিন্তু জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করবেন না সেটা আমরা কখনই মেনে নিবো না। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একজন মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান হিসেবে আমি তা মানতে পারব না। আগস্ট মাসে জাতির পিতার অবমাননা বরদাশত করা হবে না।
২০:২৪ ২৭ আগস্ট ২০২১
প্রথমবারের মতো স্যামসাং নিয়ে এলো সার্ভিস উইক
সম্প্রতি, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ছাড়, দুর্দান্ত অফার ও সুবিধাজনক সেবা নিয়ে সার্ভিস উইক শুরু করেছে স্যামসাং। স্যামসাং এই প্রথম তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই ধরনের সার্ভিস উইক (সেবা সপ্তাহ) অফার নিয়ে এসেছে।
২০:১৭ ২৭ আগস্ট ২০২১
মৌলভীবাজার: একদিনে করোনা আক্রান্ত আরও ২৮ জন, শনাক্তের হার ১৯.৭%
একদিনে মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত প্রমাণিত হয়েছেন আরও ২৮ জন। এর মধ্য দিয়ে জেলায় করোনা শনাক্তের হার আবার বেড়ে ১৯ শতাংশে এসে দাঁড়ালো, এর আগের দিন যা ১২ শতাংশে ছিলো।
২০:০৬ ২৭ আগস্ট ২০২১
মৌলভীবাজারে নিখোঁজের পর ডোবা থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার
মৌলভীবাজারে নিখোঁজ হওয়ার চারদিন পর ডোবা থেকে সিএনজি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার...।
১৯:২৮ ২৭ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু ও জাতীয় কবিকে নিয়ে মৌলভীবাজারে সাংস্কৃতিক আয়োজন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির চতুর্থ সপ্তাহ এবং ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক আয়োজন করছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।
১৮:৪৬ ২৭ আগস্ট ২০২১
অপারেশনের সময় স্ট্রোক, প্যারালাইজড কেয়ার্নসের পা
হার্টের অস্ত্রোপাচার করতে গিয়ে মেরুদণ্ডের স্ট্রোক হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের। যার ফলে এখন প্যারালাইজড হয়ে গেছে তার পা। শুক্রবার এ খবর জানাচ্ছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো।
১৮:৩৪ ২৭ আগস্ট ২০২১
দেশে করোনায় মারা গেলেন আরও ১১৭ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৫২৫ জনকে।
১৭:৪৭ ২৭ আগস্ট ২০২১
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৮৪ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
১৭:২৭ ২৭ আগস্ট ২০২১
দিল্লি সরকারের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হলেন সোনু সুদ
ভারতের আম আদমি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকারের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে নিযুক্ত হলেন বলিউড অভিনেতা সোনু সুদ।
১৭:১৩ ২৭ আগস্ট ২০২১
জাতীয় কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
১৬:৫৫ ২৭ আগস্ট ২০২১
মাঝ আকাশে ক্যাপ্টেন হার্ট অ্যাটাক করায় নাগপুরে বিমানের জরুরি অবতরণ
ঢাকায় না এসে ভারতের নাগপুরে শুক্রবার সকালে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইট। জানা গেছে, ফ্লাইটের ক্যাপ্টেন নওশাত হার্ট অ্যাটাক করায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন।
১৬:৩১ ২৭ আগস্ট ২০২১
জাতীয় কবির সমাধিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
১৬:০৮ ২৭ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1037  
-   1038  
-   1039  
-   1040  
-   1041  
-   1042  
-   1043      
- পরবর্তী >    
- শেষ >>    















































