মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন
মুক্ত সংবাদ চর্চায় অনলাইন হোক উন্মুক্ত মাধ্যম এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হন ছালেহ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন।
২১:০২ ২৯ আগস্ট ২০২১
কুলাউড়ার খাসি পুঞ্জিতে পানগাছ কাটা ও হামলার বিচার দাবি ৮ সংগঠনের
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার খাসি পুঞ্জিতে আদিবাসী খাসিদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন পানগাছ কেটে ফেলা ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এতে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করে বিবৃতি দিয়েছে আটটি সংগঠন।
২০:২৬ ২৯ আগস্ট ২০২১
মঙ্গলবার পরীমনির জামিন শুনানি
বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার ৩১ আগস্ট নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
১৯:৪২ ২৯ আগস্ট ২০২১
আদিবাসীদের উপর নির্যাতন ও প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদ
সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন ধ্বংস, খাসিয়া আদিবাসীদের উপর হামলা ও উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)’র যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
১৯:০৩ ২৯ আগস্ট ২০২১
আনসার আল ইসলামের প্রথম নারী জঙ্গি গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
১৮:১২ ২৯ আগস্ট ২০২১
কুবিতে সশরীরে পরীক্ষা শুরু ৯ সেপ্টেম্বর
করোনা মহামারির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর থেকে।
১৭:৫২ ২৯ আগস্ট ২০২১
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর: সিইসি (ভিডিও)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বর্তমান পরিবেশে নির্বাচন করা যাবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামী ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সভা রয়েছে। স্থানীয় সরকারের ৪ হাজার ৫০০ প্রতিষ্ঠানের নির্বাচন কার্যক্রম এ সভায় শুরু হবে।
১৭:৩৯ ২৯ আগস্ট ২০২১
‘বন ও বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থেই লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পাথারিয়া পাহাড় ও সংলগ্ন বন ও বন্যপ্রাণী সুষ্ঠুভাবে সংরক্ষণের স্বার্থেই লাঠিটিলায় সাফারি পার্ক স্থাপন করা হবে। এক্ষেত্রে এখানে বসবাসকারীদের উচ্ছেদ না করে এবং সকলের জন্য কল্যাণকর ব্যবস্থা রেখেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া এখানে সাফারি পার্ক নির্মিত হলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
১৭:২২ ২৯ আগস্ট ২০২১
জন্মাষ্টমীতে শোভাযাত্রা-মিছিল বন্ধ রাখার নির্দেশ
করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণ পরিস্থিতি বিবেচনার শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সকল প্রকার শোভাযাত্রা, র্যালি, মিছিল বন্ধ রাখার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
১৭:১২ ২৯ আগস্ট ২০২১
দেশে করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৯৪৮ জনকে।
১৬:৫৯ ২৯ আগস্ট ২০২১
গরমে প্রশান্তি দেবে আপেলের ঠান্ডাই
এই গরমে আপনাকে প্রশান্তি এনে দিতে পারে এক গ্লাস আপেলের ঠান্ডাই। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরি করাও সহজ। রইলো রেসিপি-
১৬:৪৮ ২৯ আগস্ট ২০২১
রাবির নতুন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।
১৬:৩১ ২৯ আগস্ট ২০২১
বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবন, নিঝুম দ্বীপসহ অন্যান্য বনাঞ্চলের হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬:১২ ২৯ আগস্ট ২০২১
টিকার এসএমএস পেতে দেরি, যা বলছে স্বাস্থ্য অধিদফতর
দেশে চলছে করোনা প্রতিরোধী টিকাদান। এদিকে দীর্ঘদিন আগে নিবন্ধন করেও টিকার জন্য এসএমএস না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই।
১৫:৫০ ২৯ আগস্ট ২০২১
রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
১৫:৩১ ২৯ আগস্ট ২০২১
দেশে ডেঙ্গুর নতুন ধরন শনাক্ত
দেশে এবার ডেঙ্গু রোগের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। যার নাম ডেনভি-৩। আর এই ধরনটির মাধ্যমে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার রোগীরা।
১৫:১২ ২৯ আগস্ট ২০২১
লাইফ সাপোর্টে ক্যাপ্টেন নওশাদ
ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম লাইফ সাপোর্টে আছেন।
১৪:৪৯ ২৯ আগস্ট ২০২১
স্নাতকোত্তরের পরীক্ষা দিয়ে কুবিতে শুরু হবে চূড়ান্ত পরীক্ষা
করোনা সংক্রমণের ফলে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রোববার (২৯ আগস্ট) বেলা ১২টায় একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।
১৪:৩৮ ২৯ আগস্ট ২০২১
মৌলভীবাজারে মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন নেছার আহমদ এমপি
পৌরসভা পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে মাছের জেলা মৌলভীবাজারে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
১৪:২৮ ২৯ আগস্ট ২০২১
মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু
ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা হলো। রোববার দুপুর পৌনে ১২টায় উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপো থেকে এই চলাচল শুরু হয়।
১৪:২০ ২৯ আগস্ট ২০২১
বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত বাহিনীর গুলিতে মারা গেছেন দুই বাংলাদেশি যুবক।
১৩:২৬ ২৯ আগস্ট ২০২১
টাইলস মিস্ত্রির দৈনিক মজুরি ১১০৫ টাকা, রাজমিস্ত্রির ৯৪০ টাকা
শহরে একজন রাজমিস্ত্রির দৈনিক মজুরি ৯৪০ টাকা এবং গ্রামাঞ্চলে মজুরি ৮৭০ টাকা। শহরে টাইলস বা মোজাইকমিস্ত্রির দৈনিক মজুরি ১,১০৫ টাকা ও গ্রামে ১,০২০ টাকা। আর সাধারণ শ্রমিক বা জোগালির দৈনিক মজুরি শহরাঞ্চলে ৬৮০ টাকা এবং গ্রামে ৬২০ টাকা।
১২:৫৮ ২৯ আগস্ট ২০২১
পরীমনিকে বারবার রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
হাইকোর্টের রায় অমান্য করে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ড নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছে একটি মানবাধিকার সংগঠন।
১২:৪১ ২৯ আগস্ট ২০২১
২০২২ এর ডিসেম্বরে শুরু হবে মেট্রোরেলের চলাচল
২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী বছর ডিসেম্বরে তরুণ প্রজন্মের মেট্রোরেল যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে চলাচল করতে পারবে। এর আগে পাঁচ মাস পরীক্ষামূলকভাবে যাত্রী ছাড়া চলবে।
১২:৩৪ ২৯ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1034  
-   1035  
-   1036  
-   1037  
-   1038  
-   1039  
-   1040      
- পরবর্তী >    
- শেষ >>    















































