‘চরম বিরোধিতার মুখে ভ্যাট প্রবর্তন করেছেন সাইফুর রহমান’
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাইফুর রহমানের হাতেই দেশে ‘স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি’র সফল বাস্তবায়ন হয়েছে। তিনি ভ্যাট প্রবর্তন করেছেন চরম বিরোধিতার মুখে, যার ফলোশ্রুতিতে আজকে বাংলাদেশের রাজস্ব আহরণ অনেক গুণ বেড়ে গেছে।
২১:২১ ৫ সেপ্টেম্বর ২০২১
টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক
মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে কিপিং ছেড়েছেন আগেই। রঙিন পোশাকের দুই ফরম্যাটে দেখা যেতো তাকে। তবে নুরুল হাসান সোহান দলে ফেরায় চলমান নিউজিল্যান্ড বিপক্ষে টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক নিয়ে সমস্যা তৈরি হয় বাংলাদেশ দলে। কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ পরে জানা গেল, টি-টোয়েন্টিতে আর উইকেট কিপিং করবেন না মুশফিক।
২১:১৮ ৫ সেপ্টেম্বর ২০২১
সিরিজ নিশ্চিত করতে নেমে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা বাংলাদেশের
সিরিজ নিশ্চিতের আশায় মাঠে নেমেছিলো আজ টাইগাররা। এই সিরিজেই কিউইদের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড দিয়েছিল বাংলাদেশ। এক ম্যাচ ব্যবধানে এবার বাংলাদেশ পেল সেই লজ্জা!
২১:০২ ৫ সেপ্টেম্বর ২০২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহ ৮ সেপ্টেম্বর থেকে শুরু
কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ৮ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা, ১১ সেপ্টেম্বর থেকে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে।
২০:৩৪ ৫ সেপ্টেম্বর ২০২১
আলু রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে
আলু রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে বর্তমানে বছরে ১ কোটি টনেরও বেশি আলু উৎপাদিত হয়। অথচ বিদেশ থেকে চড়া দামে আলুর চিপস, প্রিঙ্গলস আমদানি করতে হয়। দেশে আলু প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু আ্যাডে জড়িত প্রতিষ্ঠানসমূহকে মানসম্পন্ন চিপস, প্রিঙ্গলস, ফ্রেঞ্চফ্রাই তৈরি করতে হবে। এছাড়া, আলুর বহুমুখী ব্যবহার করে আর কী কী প্রোডাক্ট বানানো যায়- তা খুঁজে বের করতে হবে।
২০:২০ ৫ সেপ্টেম্বর ২০২১
কমওয়ার্ডের ১০ম আয়োজনে ২৮টি অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণফোন
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘কমওয়ার্ড’ -এর দশম আসরে গ্রামীণফোনের কমিউনিকেশন পার্টনাররা মোট ২৮টি অ্যাওয়ার্ড অর্জন করেছে। দেশের বিভিন্ন ব্র্যান্ডের অসাধারণ মার্কেটিং ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি প্রদান করা এই অ্যাওয়ার্ড আয়োজনের মূল লক্ষ্য। এ বছর এই অনুষ্ঠানটি কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়।
২০:১০ ৫ সেপ্টেম্বর ২০২১
‘বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই নেই’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাথা উচুঁ করে বাঁচতে শিখিয়েছে। তিনি আমাদের উপহার দিয়েছেন স্বাধীন-সার্বভৌম একটি দেশ, একটি জাতি। আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। তিনি সর্বদা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কোনো দুর্নীতিবাজদের তিনি প্রশ্রয় দিতেন না। বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই হবে না বলে মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
২০:০৭ ৫ সেপ্টেম্বর ২০২১
‘১২ সেপ্টেম্বর থেকে ছাত্র-শিক্ষক সবাইকে শ্রেণিকক্ষে উপস্থিত হতে হবে’
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর থেকেই খোলার ঘোষণা দিয়েছে সরকার। সেদিন থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৯:৩৭ ৫ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষাসামগ্রী দিলো ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগের সুরক্ষার জন্য কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে ৩ লাখ টাকার ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৩টা অক্সি কনসেন্ট্রেটর ও ২০টি অক্সিমিটার প্রদান করা হয়।
১৯:২০ ৫ সেপ্টেম্বর ২০২১
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে লাশ হলেন তিনজন (ভিডিও)
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
১৮:১৯ ৫ সেপ্টেম্বর ২০২১
দেশে করোনা কেড়ে নিলো আরও ৭০ প্রাণ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৪৩০ জনকে।
১৭:৪৯ ৫ সেপ্টেম্বর ২০২১
সিরিজ নিশ্চিতে বাংলাদেশের প্রয়োজন ১২৯ রান
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০তে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ১২৯ রান।
১৭:৪৪ ৫ সেপ্টেম্বর ২০২১
দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান
দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭:৩৫ ৫ সেপ্টেম্বর ২০২১
এসএসসি-এইচএসসি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হতে যাচ্ছে। তবে শুরুতে পঞ্চম শ্রেণী, এইচএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিনই ক্লাস করবে।
১৭:২০ ৫ সেপ্টেম্বর ২০২১
লাশ ছাড়া কবর দাবি প্রতারণা ও অনৈসলামিক: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কারো লাশ না থাকা সত্ত্বেও সে স্থানকে তার কবর বলে চালিয়ে দেয়া যেমন জনগণের সাথে প্রতারণা একইসাথে অত্যন্ত অনৈসলামিক কাজ, যেটি বিএনপি করছে।’
১৭:১০ ৫ সেপ্টেম্বর ২০২১
১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু: শিক্ষামন্ত্রী
আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
১৬:৫৫ ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহর অনন্য রেকর্ড
প্রথম বাংলাদেশি এবং বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টি-২০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
১৬:৪৮ ৫ সেপ্টেম্বর ২০২১
গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন নির্বাপণের কাজ চলছে।
১৬:৩৫ ৫ সেপ্টেম্বর ২০২১
৪৭ জনকে চাকরি দেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর
‘অফিস সহায়ক’ পদে ৪৭ জনকে চাকরি দেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
১৬:১৬ ৫ সেপ্টেম্বর ২০২১
সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারাজের বিশেষ ক্যাম্পেইন
প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের (https://www.daraz.com.bd/) বিশেষ ক্যাম্পেইন চলছে। ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম আস্থা ও ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ এ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
১৬:০৯ ৫ সেপ্টেম্বর ২০২১
‘আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা নয়’
করোনাভাইরাস প্রতিরোধে আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
১৫:৫৪ ৫ সেপ্টেম্বর ২০২১
সিরিজ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০তে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সাত উইকেটের বড় জয় পায় টাইগাররা, দ্বিতীয় ম্যাচে জিতেছে ৪ রানে। তাই আজকের ম্যাচ সিরিজ নিশ্চিতের লড়াই।
১৫:৪০ ৫ সেপ্টেম্বর ২০২১
দালাল ধরতে সারাদেশে একযোগে র্যাবের অভিযান
চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) লাগিয়ে প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের মনিটরিং করছে দালালরা। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর সারাদেশে বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে একযোগে অভিযান শুরু করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৫:৩২ ৫ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে অগ্রণী ব্যাংকের মোস্তফাপুর শাখার উদ্বোধন
মৌলভীবাজারের মোস্তফাপুরে অগ্রণী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন হয়েছে। অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও শামস্-উল ইসলাম এ শাখাটির উদ্বোধন করেন।
১৫:২৭ ৫ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1036  
-   1037  
-   1038  
-   1039  
-   1040  
-   1041  
-   1042      
- পরবর্তী >    
- শেষ >>    









































