জুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
মৌলভীবাজারের জুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১২:১৯ ২৫ আগস্ট ২০২১
মৌলভীবাজারে শনাক্ত কমে ১৫ শতাংশে, আক্রান্ত ২৪
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। লকডাউনের পর থেকেই কমে আসছে মৌলভীবাজারে শনাক্তের হার। এর আগে একসময় ৪০ শতাংশের বেশি ছিলো মৌলভীবাজারে করোনা আক্রান্তের হার, বর্তমানে সেটা কমে ১৫ শতাংশে।
১১:৪৯ ২৫ আগস্ট ২০২১
বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের চার বছর
মিয়ানমারের রাখাইনে সরকারের পৃষ্ঠপোষকতায় ও সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে চার বছর আগের এই দিনে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল লাখ লাখ রোহিঙ্গা। টেকনাফ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নেমেছিল। চার বছর পার হলেও এখন পর্যন্ত মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি।
১১:৩০ ২৫ আগস্ট ২০২১
বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড
বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) নতুন উচ্চতা ছুঁয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) মজুত ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
০০:২২ ২৫ আগস্ট ২০২১
উত্তরাঞ্চলে মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা
মৌসুমী বায়ূ বাংলাদেশের ওপর সক্রিয় থাকায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
২৩:৫০ ২৪ আগস্ট ২০২১
দেশের প্রথম আর্টস অ্যান্ড স্পোর্টস জাদুঘর হচ্ছে কুলাউড়ায়
সম্পুর্ণ ব্যাক্তি উদ্যোগে দেশের প্রথম আর্টস অ্যান্ড স্পোর্টস জাদুঘর হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়ায়। ২০১৪ সালে প্রায় ৩০ বিঘা জমি জুড়ে ‘মাহে-মনি আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়াম’ এর কাজ শুরু হয়। দেশ ও বিদেশের ক্রীড়াঙ্গনের সাফল্যের ইতিহাস, বিশ্বের নামিদামী চিত্রশিল্পীদের পোট্রিয়েট এবং ইতিহাস ঐতিহ্যের নিদর্শন সংগ্রহের মাধ্যমে সংরক্ষণের উদ্দেশ্যে মূলত এই মিউজিয়াম তৈরি করছেন সাঈদ-উর-রব।
২৩:৪৫ ২৪ আগস্ট ২০২১
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির
বাহরাইনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় দেশটির সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩:১৬ ২৪ আগস্ট ২০২১
কুলাউড়ায় কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় তাসলিমা আক্তার রায়না (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়না একই গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে।
২৩:১২ ২৪ আগস্ট ২০২১
জামালপুর পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
আজ মঙ্গলবার (২৪ আগাস্ট) ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল জামালপুর জেলায় ও ইসলামপুর উপজেলায় পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
২৩:১০ ২৪ আগস্ট ২০২১
বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী গ্রেফতার
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
২২:৪৮ ২৪ আগস্ট ২০২১
কখন ব্যায়াম করলে ওজন কমবে?
সুস্থ থাকার জন্য ব্যায়ামের বিকল্প নাই। নিয়মিত ব্যায়ামে আমাদের পেশী শক্তিশালী হয়, নানারকম অসুখের হাত থেকে রক্ষা করে এবং দীর্ঘজীবী করে। যাদের অতিরিক্ত ওজন তাদের জন্যও ব্যায়াম করা আবশ্যক। কারণ ব্যায়াম করলে দ্রুত ওজন কমে। কোন সময়ের ব্যায়মে দ্রুত ওজন কমে তা অনেকেরই প্রশ্ন।
২২:২৬ ২৪ আগস্ট ২০২১
অক্টোবরের প্রথম সপ্তাহে খুলবে ঢাবির হল
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শর্ত সাপেক্ষে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল।
২১:৫৪ ২৪ আগস্ট ২০২১
তালেবান নেতার সাথে সিআইএ প্রধানের বৈঠক
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস।
২১:৫৩ ২৪ আগস্ট ২০২১
কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা
গৃহকর্মীকে নির্যাতন ও মাদক মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা একা। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
২১:৩৭ ২৪ আগস্ট ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ইউনিসেফের আহ্বান
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। বাংলাদেশেও দেড় বছর ধরে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান। এমন অবস্থায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্কুলগুলো ফের খুলে দিতে আহ্বান জানিয়েছে ইউনিসেফ। শিশুরা যেন তাদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে উঠতে পারে, এজন্য সরকারগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে বৈশ্বিক এ সংস্থাটি।
২১:২৬ ২৪ আগস্ট ২০২১
কুবি ও জনতা ব্যাংকের মধ্যে গৃহ নির্মাণ ঋণ চুক্তি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে ৫০ কোটি টাকার গৃহ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৩ টায় উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
২১:১২ ২৪ আগস্ট ২০২১
এইচএসসির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
২১:০১ ২৪ আগস্ট ২০২১
গণমাধ্যমের নৈতিকতার চর্চা ও প্রসার সমাজের বহুমাত্রিক বিকাশ ঘটায়
সমাজ ও রাষ্ট্রের বহুমাত্রিক বিকাশে গণমাধ্যমের প্রসারের পাশাপাশি এক্ষেত্রে নৈতিকতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ। আজ রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘সাংবাদিকতায় বঙ্গবন্ধু’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
২০:৪২ ২৪ আগস্ট ২০২১
জামালপুরে স্টেশনে দুই টিকেট কালোবাজারি গ্রেফতার
জামালপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে দু’জন টিকেট কালোবাজারিকে আটক করেছে র্যাব-১৪।
২০:৩৪ ২৪ আগস্ট ২০২১
জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সার্ক দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে
এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে (এনসিএসআই) ২৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সার্ক দেশগুলোর মধ্যে ৫৯ দশমিক ৭৪ স্কোর পেয়ে প্রথম হয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬০টি দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এ সূচকে বাংলাদেশ এবার ৩৮তম স্থানে উঠে এসেছে।
২০:২৫ ২৪ আগস্ট ২০২১
‘খালেদা জিয়া দেখতে যান, তারপরেই মৃত ঘোষণা করা হয় আইভি রহমানকে’
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলার সঙ্গে তৎকালীন সরকার জড়িত ছিল বলে আবারও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মৃত্যুশয্যায় থাকা আইভি রহমানকে খালেদা জিয়া সিএমএইচে দেখতে যাবেন বলে তার পুত্র-কন্যাদের ৩/৪ ঘণ্টা অন্য একটি রুমে আটকে রাখা হয়। খালেদা জিয়া আইভি রহমানকে সিএমএইচে দেখে আসার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।’
২০:১৭ ২৪ আগস্ট ২০২১
সংক্রমণ আরেকটু কমলেই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
করোনা মহামারির প্রকোপের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান এবার খুলে দিতে চায় সরকার। দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমান্বয়ে কমছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
১৯:৫৬ ২৪ আগস্ট ২০২১
পরীমনি, রাজ, হেলেনা, পিয়াসাদের মামলা তদন্ত শেষ পর্যায়ে
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ ১৫টি মামলার তদন্ত প্রতিবেদন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার (অতিরিক্ত আইজিপি) মাহবুবুর রহমান।
১৯:০৪ ২৪ আগস্ট ২০২১
কাবুল থেকে ইউক্রেনের উড়োজাহাজ ছিনতাই
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ইউক্রেনের উড়োজাহাজ ছিনতাই করা হয়ছে।
১৮:৫০ ২৪ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1042  
-   1043  
-   1044  
-   1045  
-   1046  
-   1047  
-   1048      
- পরবর্তী >    
- শেষ >>    















































