২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৫৮ ডেঙ্গু রোগী
ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১২ জন রাজধানী ঢাকার ও ৪৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন।
১৭:৫৮ ২৪ আগস্ট ২০২১
ঢাকায় এসে করোনা পজিটিভ ফিন অ্যালেন
বাংলাদেশে আসার ৪৮ ঘণ্টা আগেও করোনা পরীক্ষায় নেগেটিভ ছিলেন ফিন অ্যালেন। নিয়েছিলেন টিকার দুই ডোজও। কিন্তু ঢাকায় করোনা টেস্টে পজিটিভ হিসেবে ধরা পড়লেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
১৭:৪৮ ২৪ আগস্ট ২০২১
করোনায় মৃত্যুর মিছিলে আরও ১১৪ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৫ হাজার ২৪৯ জনকে।
১৭:৩৩ ২৪ আগস্ট ২০২১
মানসম্পন্ন কৃষিপণ্য বিদেশে রফতানির নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশে উৎপাদিত মানসম্পন্ন কৃষিপণ্য বিদেশে রফতানি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কয়েকটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
১৭:২৪ ২৪ আগস্ট ২০২১
‘বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে দেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যুতে আইনাঙ্গন এবং বাংলাদেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে, জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান একজন আইনজ্ঞকে।
১৭:১৩ ২৪ আগস্ট ২০২১
অনার্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) চলমান পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
১৭:০২ ২৪ আগস্ট ২০২১
কুলাউড়ায় ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা আক্রান্তসহ বিভিন্ন মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবায় ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।
১৬:৪৫ ২৪ আগস্ট ২০২১
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: বাংলা সাহিত্য
বিসিএস চাকরিপ্রার্থীরা ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। স্বল্প সময়ে গুছানো প্রস্তুতি নিতে হবে।
১৬:৩৩ ২৪ আগস্ট ২০২১
ছয় দফা দাবিতে মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
ছয় দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২ টায় শহরের চৌমোহনায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
১৫:৫৮ ২৪ আগস্ট ২০২১
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রিজভী
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) গিয়ে তিনি মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নেন।
১৫:৪৫ ২৪ আগস্ট ২০২১
সিলেট বিভাগে করোনায় মৃত্যু এক হাজার ছাড়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে ভাইরাসটিতে মৃত্যু এক হাজার ছাড়াল।
১৫:২২ ২৪ আগস্ট ২০২১
সেন্সর আপিলেও প্রত্যাখ্যাত ইমরান-অর্ষার ‘সাহস’
তরুণ নির্মাতা সাজ্জাদ খানের ‘সাহস’ সিনেমাটি আবারও সেন্সর বোর্ড থেকে প্রত্যাখ্যাত হলো। সেন্সর বোর্ডে করা আপিল আবেদনটি নাকচ হয়েছে।
১৪:৪৯ ২৪ আগস্ট ২০২১
৩০ আগস্ট আসছে ফাইজারের আরও ১০ লাখ টিকা
যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ফাইজারের টিকা আগামী ৩০ আগস্ট দেশে আসছে। ঐ দিন সন্ধ্যা সোয়া ৭টায় কাতার এয়ারওয়েজেরর একটি ফ্লাইট কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের উপহারের এসব টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
১৪:৪০ ২৪ আগস্ট ২০২১
জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫
জাতীয় সংগীতকে অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও বানানোয় পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সারারাত বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৪:২২ ২৪ আগস্ট ২০২১
আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৪ আগস্ট)। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট তিনি মারা যান।
১৪:০২ ২৪ আগস্ট ২০২১
প্রথম করোনা টিকা হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ী অনুমোদন পেল ফাইজার
করোনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা। এবার বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে আমেরিকায় স্থায়ী অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি দুই ডোজের এ টিকা।
১৩:৪৯ ২৪ আগস্ট ২০২১
একনেকে ৫৪৪১ কোটি টাকা খরচে ৮ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা অনুমোদন দেন।
১৩:৩৪ ২৪ আগস্ট ২০২১
বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
১৩:০৬ ২৪ আগস্ট ২০২১
বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল এসেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
১২:৫৪ ২৪ আগস্ট ২০২১
মেজর সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপসহ ১৫ আসামি আদালতে
কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার ১ থেকে ১৫ নম্বর সাক্ষী ২৫ আগস্ট পর্যন্ত সাক্ষ্য দেবেন।
১২:২৯ ২৪ আগস্ট ২০২১
বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
১২:১৪ ২৪ আগস্ট ২০২১
মাহফুজুর রহমান ও তাঁর আপন ভূবন
মাহফুজুর রহমান (১৯৫৭-২০১৮) ছিলেন পাঠে, সৃজনে ও মননে এক অনন্য ব্যক্তিত্ব। নিজস্ব আগ্রহ ও প্রচেষ্ঠায় তিনি নির্মাণ করতে পেরেছিলেন তাঁর একটা নিজস্ব ভূবন। যে ভূবন ছিল সাহিত্যের-সঙ্গীতের নিরলস চর্চা, সমাজ ও সংস্কৃতি নিয়ে ভাবনা এবং জানা ও জানানোর এক নিরন্তর প্রচেষ্টা- যা তিনি লালন ও ধারণ করে সমাজে ছড়িয়ে দিতে চেয়েছেন আমৃত্যু।
১১:৩০ ২৪ আগস্ট ২০২১
মৌলভীবাজারে করোনায় আক্রান্ত আরও ৩২ জন
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৩২ জন।
১১:২০ ২৪ আগস্ট ২০২১
পাঞ্জাশির দখলের হুমকি দিলো তালেবান
আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। সেখানকার তালেবান বিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ) হার না মানার ঘোষণা দিয়েছে। অপরদিকে তালেবান ওই উপত্যকা ঘিরে ফেলার দাবি করেছে।
১১:০৬ ২৪ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1043  
-   1044  
-   1045  
-   1046  
-   1047  
-   1048  
-   1049      
- পরবর্তী >    
- শেষ >>    















































