ঢাকা, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩


রাতেই দেশ ছাড়ছেন মুরাদ

রাতেই দেশ ছাড়ছেন মুরাদ

সদ্য পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান আজ রাতেই দেশ ছাড়ছেন। পুলিশ ও বিমানবন্দরের সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছেন তিনি।

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ২২:৫০

দেশের সব বিভাগে হবে বিকেএসপি : প্রধানমন্ত্রী

দেশের সব বিভাগে হবে বিকেএসপি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশের প্রতিটা বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘ইতিমধ্যে আরও দুটোর (বিকেএসপি) অনুমোদন দেওয়া হয়ে গেছে। বাকিগুলো আমরা করে দেবো, যাতে সেখানে সব ধরনের স্পোর্টসের ব্যাপারে ভালো প্রশিক্ষণ নিতে পারে আমাদের ছেলেমেয়েরা, সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। খেলাধুলা এবং শরীরচর্চা এটা খুবই প্রয়োজন।’

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ২১:৫৩

রাজধানীতে ঘিরে রাখা বাড়িটি থেকে ৫ ‘শিবিরকর্মী’ আটক

রাজধানীতে ঘিরে রাখা বাড়িটি থেকে ৫ ‘শিবিরকর্মী’ আটক

রাজধানীর স্বামীবাগে ঘিরে রাখা বাড়ি থেকে পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটককৃতদের শিবির সংশ্লিষ্টতার পাশাপাশি রাষ্ট্রবিরোধী তৎপড়তা রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১৯:০৮

অন্যের দুর্নীতির আগে নিজের অসততা দূর করতে দুদককে আহ্বান

অন্যের দুর্নীতির আগে নিজের অসততা দূর করতে দুদককে আহ্বান

অন্যের দুর্নীতি চিহ্নিত করার আগে নিজেদের ‘অসততা’ দূর করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবস্থা নিতে বলেছেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, আমি কমিশনের সকল পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কার্যক্রমে তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করেন। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে।

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১৮:৪৭

আজ বাংলাদেশে করোনায় কেউ মারা যাননি

আজ বাংলাদেশে করোনায় কেউ মারা যাননি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১৬ জনে অপরিবর্তিত থাকল। 

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৪

‘মুরাদ বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তার ব্যাপার’

‘মুরাদ বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তার ব্যাপার’

নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথন ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডা. মুরাদ বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তার ব্যাপার।

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১৫:৫৭

উত্তরা-আগারগাঁও পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রোববার

উত্তরা-আগারগাঁও পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রোববার

প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে (পারফরম্যান্স টেস্ট) মেট্রোরেল চলবে রোববার বেলা ১১টায়। তবে মেট্রোরেলের এ অংশে যাত্রী পরিবহন করবে ২০২২ সালের ডিসেম্বরে।

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১৪:৫৭

‘বঙ্গবন্ধু ওয়াইল্ডলাইফ কনজারভেশন করিডোর’ বন্যপ্রাণী সংরক্ষণে সহায়ক হবে

‘বঙ্গবন্ধু ওয়াইল্ডলাইফ কনজারভেশন করিডোর’ বন্যপ্রাণী সংরক্ষণে সহায়ক হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকারের পরিকল্পনাধীন ‘বঙ্গবন্ধু ওয়াইল্ডলাইফ কনজারভেশন করিডোর’ হাতি ও বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১৪:৩৩

‘নারীদের বাধা আসবেই, তবুও স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে হবে’

‘নারীদের বাধা আসবেই, তবুও স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে হবে’

নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা আসবেই, তবুও স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শুধুমাত্র আইনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব নয়, এক্ষেত্রে মানসিকতার পরিবর্তনটা অতি জরুরি। নারীরা ভোগের বস্তু নয়, নারীরা সহযোদ্ধা; এই মানসিকতা নিয়ে সমাজকে সামনে এগিয়ে নিতে হবে।’

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১৪:১৫

নারী ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখায় যারা পেলেন রোকেয়া পদক ২০২১

নারী ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখায় যারা পেলেন রোকেয়া পদক ২০২১

নারী শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া, (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা ২০২১ সালের রোকেয়া পদক পান।

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ১২:৩২

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন, সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এ উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। 

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ২২:০৬

আবরার হত্যা মামলার রায়ে ন্যায়বিচার করা হয়েছে : আইনমন্ত্রী

আবরার হত্যা মামলার রায়ে ন্যায়বিচার করা হয়েছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার হত্যা মামলার রায়ে প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে। আবরার হত্যা মামলা রায়ে এটা প্রমাণ হয় যে দেশে আইনের শাসন আছে।

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ২১:৩৭

‘খালেদার প্রতি অনেক উদারতা দেখানো হয়েছে, আর কিছু করার নেই’

‘খালেদার প্রতি অনেক উদারতা দেখানো হয়েছে, আর কিছু করার নেই’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। তার প্রতি অনেক উদারতা দেখানো হয়েছে। আর কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৮:১৮

দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ২৭৭

দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ২৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে।

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৭:০৯

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মুরাদ হাসান

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মুরাদ হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগকারী ডা. মো. মুরাদ হাসান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষমা চান

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৬:৫৬

খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে : ফখরুল

খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে : ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল আমি হসপিটালে গিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে।’

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৫:১৭

আবরার হত্যার রায়ে দেশ কলঙ্কমুক্ত : রাষ্ট্রপক্ষ

আবরার হত্যার রায়ে দেশ কলঙ্কমুক্ত : রাষ্ট্রপক্ষ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ট্রাইব্যুনালের রায় ঘোষণায় দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল।

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১৩:১৬

আবরার ফাহাদ হত্যা : ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

আবরার ফাহাদ হত্যা : ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ (২২) হত্যা মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১২:২৮

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, আলালের বক্তব্য সরানোর নির্দেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, আলালের বক্তব্য সরানোর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের যেসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেগুলো সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১২:২২

আবরার হত্যার রায় পড়া শুরু

আবরার হত্যার রায় পড়া শুরু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান আলোচিত এ মামলার রায় পড়া শুরু করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টার দিকে কারাগার থেকে আদালতে আনা হয় আসামিদের। 

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১২:১৩

একটি-দুটি নয়, মুরাদের অশ্লীল কথার ১৭ অডিও সরিয়েছে বিটিআরসি

একটি-দুটি নয়, মুরাদের অশ্লীল কথার ১৭ অডিও সরিয়েছে বিটিআরসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্যের ২৭২টি অডিও-ভিডিও চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে ১৫টি ফেসবুক থেকে ও দুটি ইউটিউব থেকে দুইটি অপসারণ করা হয়েছে।

বুধবার, ৮ ডিসেম্বর ২০২১, ১২:০৪

মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ২৩:৪৭

পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক

পাঁচ বিশিষ্ট নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক

আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। ওইদিন পাঁচ বিশিষ্ট নারীকে প্রদান করা হবে বেগম রোকেয়া পদক।

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ২২:১৮

দলে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয় : হানিফ

দলে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয় : হানিফ

দলের কোনো নেতার বিরুদ্ধে অনৈতিকতা বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে আওয়ামী লীগ করার আর সুযোগ থাকবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ছাড়া দলে কেউ অপরিহার্য নয়।

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ২২:০৬

এবার মুরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিএনপি

এবার মুরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিএনপি

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে ‘অশালীন ও শিষ্টাচারবহির্ভূত’ বক্তব্যের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩৯

জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হবে মুরাদকে : কাদের

জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হবে মুরাদকে : কাদের

সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ১৭:০৯

কয়েক মাস ধরে মুরাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছি : তথ্যমন্ত্রী

কয়েক মাস ধরে মুরাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছি : তথ্যমন্ত্রী

কয়েক মাস ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ১৬:০১

মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি, দুই দলের অঙ্গসংগঠন এবং নারী বিষয়ক সংগঠনগুলো। এদিকে আরেকটি দুঃসংবাদ অপেক্ষা করছে মুরাদ হাসানের জন্য।

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ১৫:০৩

তাপমাত্রা কমে জেঁকে বসবে শীত

তাপমাত্রা কমে জেঁকে বসবে শীত

দেশের চারটি সমুদ্রবন্দরের ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। বুধবার পর্যন্ত কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ১৪:২৮

একনেকে মডেল মসজিদসহ দশ প্রকল্পের অনুমোদন

একনেকে মডেল মসজিদসহ দশ প্রকল্পের অনুমোদন

একনেকে সংশোধিত মডেল মসজিদসহ গুরুত্বপূর্ণ ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৪৪৭ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে তিন হাজার ৬৮২ কোটি টাকা।

মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১, ১৩:৫৯

সর্বশেষ
জনপ্রিয়