তোফায়েল আহমেদ আইসিইউতে
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের দিল্লির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৪
শকুন সংরক্ষণকারী ব্যক্তি-সংস্থাকে দেওয়া হবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ সংরক্ষণে প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী শকুনের বিকল্প নেই। শকুন সংরক্ষণে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করছে। কিন্তু, শকুনসহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ সরকারের একার পক্ষে কষ্টসাধ্য।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩
দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন
দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৪
১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকা
‘১২ বছরের বেশি, তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে। তবে ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরুর বিষয়ে পর্যাপ্ত টিকাপ্রাপ্তি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৯
বাংলাদেশ-ভারত বিমান চলাচল রোববার থেকে
প্রায় চার মাস পর ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ শুরু হচ্ছে। মহামারীর মধ্যে আগামীকাল রবিবার থেকে বিমান চলাচল শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১
যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত
আওয়ামী যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বিলুপ্ত করা।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৪
চলতি মাসের পর ডেঙ্গুর প্রকোপ কমতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
চলতি মাসের শেষের দিক থেকে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২২
বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩
উৎপাদন ও মাড়াইয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে আখচাষ লাভজনক হবে
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে আখ উৎপাদন এবং আখ মাড়াই বা চিনিকল-দুই জায়গাতেই আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। এর ফলে দুই জায়গাতেই যদি উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ে, তাহলে আখ চাষ লাভজনক হবে।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫
‘মুনিয়া হত্যাসহ পরীমনির ঘটনায় সরকার জড়িতদের আড়াল করছে’
সংসদে বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, মোসারাত জাহান মুনিয়া হত্যাসহ নায়িকা পরীমণির ঘটনায় জড়িত অপরাধীদের সরকার আড়াল করতে চায়।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪
‘প্রতিটি ওয়ার্ডকে ১০ ইউনিটে ভাগ করে মশক নিধন চলছে’
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকার প্রতিটি ওয়ার্ডকে ১০টি ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭
দেশে করোনায় আরও ৭০ মৃত্যু, শনাক্তের হার ১০.৭৬ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ১৬৭ জনকে।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪
মৎস্যসম্পদের বহুমুখী ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি করতে হবে
বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করার জন্য মৎস্যসম্পদের বহুমুখী ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪১
‘দেশে করোনা আক্রান্তদের ৯০ শতাংশই গ্রামের’
দেশে করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ শতাংশই গ্রামীণ এলাকার। তাদের বেশির ভাগই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৯
লেবানন থেকে দেশে ফিরেছেন ১৮ বাংলাদেশি
লেবাননে আটকে পড়া ১৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে তারা দেশে ফিরেছেন।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩০
উন্নত চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হয়েছে তোফায়েল আহমেদকে
৭৭ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:০০
৪ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু
আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে দেশের এয়ারলাইন্সগুলোকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বেবিচক।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৪
বাধ্যতামূলক অবসরে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৫
কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ৭ অক্টোবর
কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৭
সাড়ে ১৬ কোটি ভ্যাকসিন ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের কাছ থেকে নতুন করে ৬ কোটি ডোজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে চীনের সিনোভ্যাকস টিকা প্রতি মাসে ২ কোটি ডোজ করে ৩ মাসে দেশে এসে পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে দেশে আগামী মাস থেকেই প্রতি মাসে দেড় থেকে ২ কোটি ডোজ ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে। এর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেয়া হবে।”
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪
২০২৫ সালের মধ্যে ‘বাংলা কার’ ব্র্যান্ড চালুর আশাবাদ শিল্পমন্ত্রীর
বাংলাদেশে যানবাহন ও যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ২০২৫ সালের মধ্যে ‘বাংলা কার’ ব্র্যান্ড চালুর আশা ব্যক্ত করে শিল্পমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের সর্বোচ্চ বা বৃহত্তর পর্যায়ে পৌঁছাতে সরকার শিল্পায়ন ও শিল্পের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে শিল্পায়নের জন্য আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুবিধার্থে সকল প্রকার সহায়তা প্রদান করছি। দেশে উৎপাদিত পণ্যের উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার শিল্পনীতি সহায়তাসহ সকল প্রকার সহযোগিতা প্রদান করছে।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৯
দরিদ্র হয়ে জন্ম নেওয়া অপরাধ নয়, কিন্তু দরিদ্র হয়ে বেঁচে থাকা অভিশাপ
এলডিসি বা স্বল্পোন্নতের তকমা কখনোই সম্মানের হতে পারে না। দরিদ্র হয়ে জন্ম নেওয়া অপরাধ নয়, কিন্তু দরিদ্র হয়ে বেঁচে থাকা এবং মারা যাওয়া অভিশাপ। কেননা আমাদের রয়েছে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। জন্মগতভাবে আমরা সবাই সমান নই, কিন্তু আমাদের অবস্থার উন্নতির জন্য রয়েছে এক বা ভিন্ন ভিন্ন রকমের সুযোগ ও সক্ষমতা।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪
দেশে ২ কোটি ৭২ লাখের বেশি ডোজ করোনা টিকার প্রয়োগ
দেশে এ পর্যন্ত ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন মানুষ।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮
বাংলাদেশের ইতিহাসে জিয়ার নাম ‘এজ এ ট্রেইটর, বিট্রেয়ার এন্ড কিলার’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ এদিন বিএনপিনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘দেশের সকল অর্জনের সাথে জিয়ার নাম জড়িত’ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে জিয়াউর রহমানের নাম সবসময় বিশ্বাসঘাতক ও খুনি হিসেবেই জড়িত থাকবে।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯
দুর্যোগ সহনীয় জাতি গঠনে সরকার কাজ করছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ সহনীয় জাতি গঠনে কাজ করছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদেরকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই, কিন্তু আমরা যদি পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে । আর শেখ হাসিনার সরকার সে কাজটাই করে যাচ্ছে।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২২:০১
রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া সহকারি সচিবের প্রতারণা
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় অবস্থানরত জাতীয় দলের সাবেক ফুটবলার সাইদ হাসান কানন রেলমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম-সচিব) মোহাম্মদ আতিকুর রহমানকে ফোন করে জানান, রেলপথ মন্ত্রণালয়ের জাহিদুল ইসলাম নামের এক সহকারী সচিব রেলওয়েতে চলমান নিয়োগে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার নাম করে জনৈক মো. নুরুন্নবী কিরণের কাছ থেকে ৫ লক্ষ টাকার চুক্তি করে ইতিমধ্যে ৩ লাখ টাকা নিয়েছে।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫
স্থগিত ১৬১ ইউপিতে ভোট ২০ সেপ্টেম্বর
করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৩
সরকারি চাকরিতে বয়সের ছাড় দিয়ে দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশ
মহামারি করোনাভাইরাসের কারণে দেশে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দিয়ে আদেশ জারি করেছে। তবে বিসিএসের জন্য এ ছাড় হবে না।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট ব্রিকসের (BRICS) প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে। এর ফলে ২০১৫ সালে গঠিত এ বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হলো।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৯
করোনায় একদিনে মারা গেলেন আরও ৮৮ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৪৩৬ জনকে।
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৭
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















































