কুলাউড়ায় একদিনেই রেকর্ড ২৬ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১, ১৭:৩৬
কোরবানির পশু বেচাকেনায় মৌলভীবাজারে ‘স্মার্ট হাট’ চালু
কোরবানির পশু বিক্রির জন্য জেলা প্রশাসন ও ইএসডিপি’র আয়োজনে মৌলভীবাজারে চালু হয়েছে অনলাইনভিত্তিক ‘স্মার্ট হাট’। এ বছর সংযোজন হয়েছে ই-কমার্স ওয়েবসাইট। রয়েছে ফেসবুক পেজও।
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১, ১৫:৩৫
অগ্রণী ব্যাংকের এমডির সুস্থতায় দোয়া মাহফিল
বঙ্গবন্ধু কর্ণারের রুপকার, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১, ১৪:৪৪
মৌলভীবাজার হাসপাতালে যুক্ত হলো আরও ২০টি অক্সিজেন সিলিন্ডার
করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন।
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১, ১৪:০৮
সিলেট বিভাগে একদিনে ৫৪০ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় বিভাগটিতে আরও ৫৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৫ করোনা রোগী। তাছাড়া সুস্থ হয়েছেন ২১২ জন।
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১, ১৩:৩৬
ছেলের বিরুদ্ধে ইউএনওকে অভিযোগ দিলেন ক্যানসার আক্রান্ত মা...
নবীগঞ্জে মা-বোনকে নির্যাতন করার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বুলবুল আহমেদ (২২) নামে পরিবারের এক অবাধ্য ছেলেকে ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১, ১১:২৪
মৌলভীবাজারে একদিনে আরও ১২৫ জনের করোনা শনাক্ত
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১, ০৯:৪৩
‘পেটে ভাত নাই, স্যারেরা গাড়ির চাবি নিয়ে গিয়েছেন’ (ভিডিও)
পেটে ভাত নাই। স্যারেরা গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়েছেন, চাবিও নিয়ে গিয়েছেন। ঘরে ছেলেমেয়ে-বউ না খেয়ে আছে। লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে আজ বের হয়েছিলাম, ঘরে খাবার নেই। বাড়ছে ঋণের জ্বালা। বউনি (দিনের প্রথম রোজগার) করবার আগেই ধরা খেয়ে গেলাম। এভাবেই অনেকটা একসুরে আতর্নাদ করছিলেন মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার বেশ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালক।
সোমবার, ১২ জুলাই ২০২১, ২২:২৬
কমলগঞ্জে প্রথম দিনে টিকা নিতে হাসপাতালে ভিড়
টিকা স্বল্পতায় কারণে দুই মাস বন্ধ থাকার পর রোববার বিকেলে নতুন করে সিনোফার্মের টিকা আসে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সোমবার (১২ জুলাই) সকাল থেকে উপজেলায় দ্বিতীয় দফায় টিকা নিতে ভিড় করেন মানুষজন। এদিন ৩০০ জন নারী-পুরুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। তবে অতিরিক্ত মানুষের চাপ সামলাতে না পারায় পুলিশ সদস্যদের সহযোগিতা নেয় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
সোমবার, ১২ জুলাই ২০২১, ২১:৫৬
মৌলভীবাজারে ৩৩টি সিএনজির চাবি জব্দ
মৌলভীবাজার প্রবাসী অধ্যুষিত অঞ্চল। সামনে কুরবানির ঈদ। বাড়তে শুরু করেছে এ অঞ্চলের মানুষের ব্যাংকিং ও গরু কেনার ব্যস্ততা। বৈশ্বিক মহামারি করোনা উপেক্ষা করেই বেড়েছে জনচলাচল। আর লকডাউন না মেনে বাড়ছে যাতায়াতও। তবে লকডাউন ও স্বাস্থবিধি নিশ্চিতে মাঠে সক্রিয় জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ, র্যাব, আনসার, সেনাবাহিনী সমন্বয়ে আইনশৃংখলা বাহিনী।
সোমবার, ১২ জুলাই ২০২১, ২১:৪৩
মিতু হত্যা মামলা: পলাতক তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
মিতু হত্যাকাণ্ডে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া নতুন মামলার পলাতক তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আসামিরা হলেন- মো. কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে ভোলাইয়া (৪১) ও মো. খায়রুল ইসলাম ওরফে কালু (২৮)।
সোমবার, ১২ জুলাই ২০২১, ২১:১৫
কমলগঞ্জে এবার ঈদে ব্যস্ততা নেই কামারশালায়!
সামনে পবিত্র ঈদুল আজহা। ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকলেও এবছর মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যস্ততা নেই কামারশালায়।
সোমবার, ১২ জুলাই ২০২১, ২০:৫৭
চুনারুঘাটে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
হবিগঞ্জের চুনারুঘাটে করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রেমা কালেঙ্গার হরিণমারা ও গরমছড়ি ত্রিপুরা পাড়ায় ৬০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু তুলে দেওয়া হয়।
সোমবার, ১২ জুলাই ২০২১, ২০:২৪
শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেলসহ এক যুবক আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে চোরাই মোটর সাইকেলসহ মো. আব্দুল কায়েদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সোমবার, ১২ জুলাই ২০২১, ২০:০৭
রাস্তায় ঘুরে ঘুরে হতদরিদ্রদের মধ্যে পুলিশ অফিসারদের খাদ্য সহায়তা
লকডাউনে কর্মহীন খেটে খাওয়া মানুষ। কাজ নেই, পেটে ভাতও নাই। এ অবস্থায় মৌলভীবাজারের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন পুলিশ সদস্যরা। করোনা সংকটে অসহায় মানুষদের পাশে মানবিক উদ্যোগ নিয়ে দাঁড়িয়েছেন তাঁরা। দিনমজুর, ভিক্ষুক, রিক্সাচালক, ভ্যানচালক এরকম ৫০ জন দরিদ্র মানুষকে শহর ঘুরে ঘুরে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
সোমবার, ১২ জুলাই ২০২১, ১৯:৩৭
করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বরভাবে নবীগঞ্জে রথযাত্রা উদযাপন
সারাদেশের ন্যায় নবীগঞ্জেও হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ-বলদেব-সুভদ্রার রথযাত্রা উৎসব সোমবার (১২ জুলাই) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরভাবে পালন করা হয়েছে।
সোমবার, ১২ জুলাই ২০২১, ১৭:১৯
চুনারুঘাটে আদিবাসীদের সহযোগিতায় বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ
হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গার দুর্গম গহীন অরণ্যে বসবাসরত হরিনমারা ও গরমছড়ি ত্রিপুরা পাড়ায় করোনায় অসহায় হয়ে পড়া ক্ষতিগ্রস্ত, দরিদ্র ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ।
সোমবার, ১২ জুলাই ২০২১, ১৪:৩৯
‘আর কিছু চাই না, লাশ চাই- বিচার চাই’
নারায়ণগঞ্জ ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় দুর্ঘটনায় নিখোঁজ অমৃতার মা আনোয়ারা বেগম বিলাপ করে বলেন ‘ও অমৃতা রে, এখন কই তুই মা? ও আল্লাহ, তুই ছাড়া এখন আমরার কেউ নাই। আমাদেরকে আর কে দেখবে মা, আমার বুকে ফিরে আয় মা।'
সোমবার, ১২ জুলাই ২০২১, ১৩:৩৮
নবীগঞ্জের স্বপ্নার স্বপ্ন আগুনে পুড়ে নিমেষে ছাই হয়ে গেলো
জীবিকার তাগিদে মাত্র ৬ মাস আগে স্বপ্নের ঘর সাজাতে নারায়ণগঞ্জে পাঁচ মেয়ে শিশু কন্যা ও দিনমজুর স্বামীকে নিয়ে কাজ করতে গিয়েছিলেন নবীগঞ্জের স্বপ্না রাণী। ঘটনার সময় মেয়ে বিশ্ব খাঁ রাণী নিচ তলায় ছিল। লোকজনের চিৎকার শোনে দৌড়ে বের হয়ে যায়। কিন্তু গত ৮ জুলাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতায় উপস্থিত সজীব গ্রুপের প্রতিষ্ঠান সেজান জুস কোম্পানির মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিভে গেল স্বপ্না রাণীর সেই স্বপ্ন।
সোমবার, ১২ জুলাই ২০২১, ১৩:০০
নবীগঞ্জে ১১ দিনে ১১০ জনের নমুনা সংগ্রহ, ৪৫ জন করােনা আক্রান্ত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করােনা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্বকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ১১ দিনে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৫ জনই করােনা শনাক্ত হয়েছেন। অথচ জুন মাসে ১১০ জনের নমুনা সংগ্রহ হলে শনাক্ত হয়েছিলেন ২৩ জন।
সোমবার, ১২ জুলাই ২০২১, ১১:১২
২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও ৩০ জনের করোনা শনাক্ত
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার, ১২ জুলাই ২০২১, ০৯:৩৫
রাজনগরের মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া বহিষ্কার
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়াকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার, ১২ জুলাই ২০২১, ০০:৫৯
বড়লেখার ‘টিম ফর কোভিড ডেথ’কে পরিবেশমন্ত্রীর আর্থিক অনুদান
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় করোনায় মারা যাওয়া লাশের গোসল ও দাফন-কাফনে নিয়োজিত সামাজিক সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’কে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
রোববার, ১১ জুলাই ২০২১, ২৩:৫০
বড়লেখায় জেলা প্রশাসকসহ করোনা আক্রান্ত সকলের রোগমুক্তিতে দোয়া
মৌলভীবাজারের বড়লেখায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্বপরিবারে ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর স্ত্রীসহ দেশের সকল করোনা আক্রান্তের আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। বড়লেখা উপজেলা পরিষদ এই দোয়া মাহফিলের আয়োজন করে।
রোববার, ১১ জুলাই ২০২১, ২৩:২৯
লকডাউনে কেমন আছেন নিম্নআয়ের মানুষরা?
হবিগঞ্জের নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে উপজেলার ৮০% মানুষ কৃষি কাজ ও নিম্ন আয়ের কাজ করে। কঠোর লকডাউনে বাড়তি চাপ পড়েছে তাদের উপর। তার ওপর সামনে কোরবানির ঈদের আমেজ। ইতিমধ্যে ঢাকা ছেড়ে গ্রামে চলে এসেছেন বিভিন্ন পেশায় নিয়োজিত উপজেলার স্বল্প আয়ের মানুষজন। এতে ভয়াবহ করোনা সংক্রমণের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান না হলে বিপর্যয় নেমে আসার শঙ্কাও দেখা দিয়েছে।
রোববার, ১১ জুলাই ২০২১, ২৩:২০
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জনবল সংকটে ব্যাহত চিকিৎসাসেবা
২০১৮ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল। কিন্তু সে অনুপাতে হাসপাতালটিতে বাড়েনি সেবার মান। বরং তা নেমেছে তলানিতে। কারণ দীর্ঘদিন ধরে জনবল সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম।
রোববার, ১১ জুলাই ২০২১, ২২:৩৮
মৌলভীবাজারে সাতদিনে করোনা শনাক্ত পাঁচ শতাধিক
সারাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। সংক্রমণের সাথে তাল মিলিয়ে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। একের পর এক রেকর্ড ভেঙে অদৃশ্য এই ভাইরাসটি বিস্তার লাভ করছে। সরকার নির্দেশিত লকডাউনও কোনোভাবেই লাগাম টানতে পারছে না পরিস্থিতির।
রোববার, ১১ জুলাই ২০২১, ২২:২৬
মেসিদের শিরোপা জয়ে নবীগঞ্জ শহরজুড়ে উল্লাস
কোপা আমেরিকার ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে এ সময়ের সবচেয়ে বেশী জনপ্রিয় ও হট ফেভারিট দল আর্জেন্টিনা জয়লাভ করেছে। রবিবার (১১ জুলাই) ভোরে ফাইনাল পর্বে চির প্রতিদ্বন্দী ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে কাপ জয়লাভ করায় নবীগঞ্জে 'আমরা আর্জেন্টিনা সমর্থক' ফোরামের সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে।
রোববার, ১১ জুলাই ২০২১, ২১:৫১
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির ওয়েবসাইটে গত ১০ জুলাই ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক শিমুল কান্তি পাল ও সদস্য সচিব সাহিদুর রহমান সাহি।
রোববার, ১১ জুলাই ২০২১, ২০:৫১
নিষেধাজ্ঞা অমান্য করায় মৌলভীবাজারে আরও ১১৬ মামলা, আটক ১৮
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করায় মৌলভীবাজারে ১১৬ টি মামলায় ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
রোববার, ১১ জুলাই ২০২১, ২০:৩৪
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















































