ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩


শাল্লায় লুটপাট ও হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

শাল্লায় লুটপাট ও হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার, ২১ মার্চ ২০২১, ১৫:৩২

শাল্লায় হিন্দু বাড়িতে হামলা: গ্রেফতারের সংখ্যা বেড়ে ৩৩

শাল্লায় হিন্দু বাড়িতে হামলা: গ্রেফতারের সংখ্যা বেড়ে ৩৩

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা করার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনসহ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

রোববার, ২১ মার্চ ২০২১, ১২:০১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারে মাঠে নামছে পুলিশ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজারে মাঠে নামছে পুলিশ

সারাদেশে চলমান পুলিশের মাস্ক সচেতনতা ও করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধমূলক কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজারেও মাঠে নামছে পুলিশ।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান আইনিউজকে বলেন- জেলা পুলিশের পক্ষ থেকে আজ রোববার  (২১ মার্চ)
সকাল সাড়ে ১১টায় চৌমোহনা পয়েন্ট থেকে নতুন  করে মাস্ক পরিধান সংক্রান্ত সচেতনতামূলক প্রোগ্রাম এবং মাস্ক বিলিকরণ প্রোগ্রাম শুরু হবে।

রোববার, ২১ মার্চ ২০২১, ১১:০১

জামালগঞ্জে মামুনুল হকের মহাসম্মেলন স্থগিত

জামালগঞ্জে মামুনুল হকের মহাসম্মেলন স্থগিত

সুনামগঞ্জের জামালগঞ্জে একটি মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে অতিথি করা হয়েছিল মামুনুল হককে। রোববার (২১ মার্চ) সেখানে তার যাওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্যমতে, সেই মহাসম্মেলন স্থগিত করা হয়েছে।

শনিবার, ২০ মার্চ ২০২১, ২৩:৩১

করোনাকালীন বিরতি কাটিয়ে সিলেটে দিনব্যাপী বইমেলা

করোনাকালীন বিরতি কাটিয়ে সিলেটে দিনব্যাপী বইমেলা

দীর্ঘ এক বছর পর বইমেলার আয়োজন হলো সিলেটে। শহিদ মিনার প্রাঙ্গণে করোনাকালীন বিরতি কাটিয়ে একদিনের মেলার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বইপ্রেমীদের আনাগোনায় মুখোর থাকে মেলা প্রাঙ্গণ। বিকাল শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। দেওয়া হয় গুণীজন সম্মাননা।

শনিবার, ২০ মার্চ ২০২১, ২২:০৭

সিলেটে হোটেলে কোয়ারেন্টাইন বাতিল চান প্রবাসী

সিলেটে হোটেলে কোয়ারেন্টাইন বাতিল চান প্রবাসী

শুরু থেকেই আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনের ব্যাপারে প্রতিবাদ করে আসছিলেন লন্ডন ফেরত প্রবাসীরা। এমনকি কোয়ারেন্টাইনের ব্যাপারে নানা অনিয়মের অভিযোগও করেছিলেন তারা। এবার ‘অমানবিক যন্ত্রণা, বন্দিদশা ও ক্ষতির’ হাত থেকে মুক্তির জন্য হোটেল কোয়ারেন্টাইন বাতিলের দাবি জানিয়েছেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী লাকি মিয়া (লক্ষী)।

শনিবার, ২০ মার্চ ২০২১, ২০:৩৫

শাল্লায় হামলা: বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ

শাল্লায় হামলা: বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর, মন্দির ভাঙচুর, লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২০ মার্চ ২০২১, ১৭:০৪

সিএনজি ভাড়া নিয়ে দু’পক্ষের মারামারি, আহত ১০জন

সিএনজি ভাড়া নিয়ে দু’পক্ষের মারামারি, আহত ১০জন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে সিএনজি অটোরিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে। 

শনিবার, ২০ মার্চ ২০২১, ১৬:১৬

সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল সপ্তাহে দুইদিন, ভাড়া ৪২০০ টাকা

সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল সপ্তাহে দুইদিন, ভাড়া ৪২০০ টাকা

দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে সিলেট-চট্টগ্রাম রুটে চালু হয়েছে বিমানের সরাসরি ফ্লাইট। রোববার থেকে সপ্তাহে ২ দিন বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট এ রোটে চলাচল করবে। ইতোমধ্যে এ রোটে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার, ২০ মার্চ ২০২১, ১৫:৫৮

মৌলভীবাজার পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু

মৌলভীবাজার পৌরসভায় মশক নিধন কর্মসূচি শুরু

মশায় অতিষ্ঠ শহরবাসী। অন্যান্য যোকোনো সময়ে চেয়ে এই সময়ে মশার উৎপাত অনেক বেশি।এ অবস্থায় মৌলভীবাজার পৌরসভা শুরু করেছে মশক নিধন কর্মসূচি। সবকটি ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে চলবে মশা নিধন ও মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম।

শনিবার, ২০ মার্চ ২০২১, ১৫:৪৭

সিলেটে অটোরিকশায় তুলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৪

সিলেটে অটোরিকশায় তুলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৪

গত ১৯ ফেব্রুয়ারির সন্ধ্যা। হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল যাওয়ার উদ্দেশ্য একটি অটোরিকশায় উঠেন এক তরুণী। কিন্তু অটোরিকশা চালক তরুণীকে চন্ডিপুল না নিয়ে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে ৪ যুবক মিলে পালাক্রমে ধর্ষণ করে ওই তরুণীকে। কিন্তু ধর্ষণের পর থেকেই অজ্ঞাত ছিলেন ৪ যুবক। সেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

শনিবার, ২০ মার্চ ২০২১, ১৩:২১

ভ্যাকসিন নেওয়ার এক মাস পর সস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি মিসবাহ

ভ্যাকসিন নেওয়ার এক মাস পর সস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি মিসবাহ

টিকা নেওয়ার ১ মাস ১৩ দিনের মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। তার সাথে তার স্ত্রী মাসকুরা হুসাইন দিনাও করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

শনিবার, ২০ মার্চ ২০২১, ১২:২৭

হিন্দুদের বাড়িতে হামলা: কুলাউড়া থেকে আলোচিত যুবলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জ

হিন্দুদের বাড়িতে হামলা: কুলাউড়া থেকে আলোচিত যুবলীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেফতার হয়েছেন ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন। স্বাধীন মেম্বার নামে পরিচিত আলোচিত এই নেতাকে শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন' (পিবিআই)।

শনিবার, ২০ মার্চ ২০২১, ১২:১২

জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার, ২০ মার্চ ২০২১, ১১:৪৬

শাল্লায় হামলার জড়িত কারা?

শাল্লায় হামলার জড়িত কারা?

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িঘরে গত বুধবারে চালানো হামলা-ভাঙচুর ও লুটের ঘটনায় পুলিশ কাউকে চিহ্নিত করতে না পারলেও গ্রামবাসীদের মুখে উঠে এসেছে কয়েকজনের নাম। এ সময় তাণ্ডব চালানোর এক মূহুর্তে বাড়িতে অগ্নিসংযোগের মতও ঘটনা ঘটাতে চেয়েছিলো তারা। তবে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণে বাঁচে হিন্দু অধ্যুষিত গ্রামের ক্ষত বয়ে বেড়ানো সেই ঘরগুলো।

শুক্রবার, ১৯ মার্চ ২০২১, ১৮:৩৭

রোববার ফের সুনামগঞ্জে যাচ্ছেন মামুনুল হক, ‘উত্তেজনার’ শঙ্কা

রোববার ফের সুনামগঞ্জে যাচ্ছেন মামুনুল হক, ‘উত্তেজনার’ শঙ্কা

মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে লেখার জেরে সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপল্লীতে হামলার রেশ না কাটতেই রোববার (২১ মার্চ) ফের সুনামগঞ্জে যাচ্ছেন বিতর্কিত এই ইসলামি বক্তা। রোববার জামালগঞ্জে একটি মাদ্রাসার ইসলামী মহাসমম্মেলনে অতিথি করা হয় মামুনুল হককে।

শুক্রবার, ১৯ মার্চ ২০২১, ১৮:২৪

শাল্লায় হামলাকারীদের শাস্তি দেওয়া হবে: কাদের

শাল্লায় হামলাকারীদের শাস্তি দেওয়া হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ২১:৫৩

কাঁদা-পানিতে দুর্ভোগ, ১২শ ফুট রাস্তা পাকা করছেন প্রবাসিরা

কাঁদা-পানিতে দুর্ভোগ, ১২শ ফুট রাস্তা পাকা করছেন প্রবাসিরা

বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পরে। কাঁদা-পানিতে এলাকার মানুষ দুর্ভোগ পোহাতেন। বারবার বিভিন্ন সরকারি দপ্তর ও জনপ্রতিনিধির কাছে ধরণা দিয়েও রাস্তা উন্নয়নে কোনো উদ্যোগ নেয়া হয়নি। অবশেষে গ্রামের প্রবাসিরা এগিয়ে এলেন। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়ে নিজেরাই অনুদান দিয়ে সংগ্রহ করলেন পাঁচ লক্ষাধিক টাকা।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ২১:৫২

মামুনুল সমর্থকদের হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা

মামুনুল সমর্থকদের হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাল্লা থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি এই মামলা করেন।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ২১:১৭

সিলেটের ট্রাইব্যুনালের বিচারক মৌলভীবাজারের আবুল কাশেম

সিলেটের ট্রাইব্যুনালের বিচারক মৌলভীবাজারের আবুল কাশেম

আবুল কাশেম ১৯৭৭ সালের ১ জুলাই মৌলভীবাজার জেলার কুলাউড়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি মৃত ইউসুফ আলী ও মৃত তৈয়বুন্নেছার ছেলে। তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় হতে ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে নটরডেম কলেজ এইচএসসি ও ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এলএলবি (অনার্স) এবং ১৯৯৯ সালে এলএলএম পাশ করেন।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ২০:৩৯

শাল্লায় তাণ্ডব, সিলেটে মামুনুল হককে গ্রেপ্তারের দাবি

শাল্লায় তাণ্ডব, সিলেটে মামুনুল হককে গ্রেপ্তারের দাবি

সময় এখন দুষ্কাল। যে সময়ে সমাজের রন্দ্রে রন্দ্রে দানা বাধছে অন্ধকার। তাইতো ধর্মের নামে উগ্রবাদ, হিন্দুদের ঘর বাড়িতে হামলা-ভাংচুর। এ দুষ্কাল প্রতিরোধ করতে হবে। আর সম্প্রতি কালে নানা কর্মকাণ্ডের প্রতিবাদের মধ্যদিয়ে সিলেটে গড়ে উঠেছে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। এমনই এক দুষ্কাল দেখা দিয়েছে সুনামগঞ্জের শাল্লায়।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ২০:২০

লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৫২ যাত্রী কোয়ারেন্টাইনে

লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৫২ যাত্রী কোয়ারেন্টাইনে

লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৫২ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে বাংলাদেশ বিমানের (বিজি-২০২) ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ১১ টি হোটেলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ১৫:২৮

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আলোচনা, কবিতা আবৃত্তি ও নাটক পাঠ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আলোচনা, কবিতা আবৃত্তি ও নাটক পাঠ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নাটক পাঠ আয়োজন করেছে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ১৫:০৯

মামুনুল হক অনুসারীদের তাণ্ডব, পরিদর্শনে র‍্যাব মহাপরিচালক

মামুনুল হক অনুসারীদের তাণ্ডব, পরিদর্শনে র‍্যাব মহাপরিচালক

মামুনুল হককে নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় তার অনুসারীরা হামলা চালিয়ে সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। চলছে প্রতিবাদ। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে করেছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন। 

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ১৪:৪১

মৌলভীবাজারে ৭ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মৌলভীবাজারে ৭ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে মৌলভীবাজারে ৭ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ১৪:২৭

সুনামগঞ্জে ২০ হিন্দু বাড়িতে ভাঙচুর: যা বললেন মামুনুল হক

সুনামগঞ্জে ২০ হিন্দু বাড়িতে ভাঙচুর: যা বললেন মামুনুল হক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে এক যুবকের ‘অশালীন’ পোস্ট দেয়ার জেরে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালিয়েছে তার অনুসারীরা।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ১৩:৪৬

হবিগঞ্জে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে একটি বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ১২:১৮

আজ মৌলভীবাজার আসছেন র‌্যাব মহাপরিচালক

আজ মৌলভীবাজার আসছেন র‌্যাব মহাপরিচালক

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২১ এর সুরমা জোন পর্যায়ের (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। র‌্যাব মহাপরিচালক হিসেবে পদাধিকার বলে তিনি জাতীয় কাবাডি ফেডারেশনেরও সভাপতি।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ০১:৩৭

লাল সবুজের নগরী সিলেট, আছে বঙ্গবন্ধুর বাড়ি!

লাল সবুজের নগরী সিলেট, আছে বঙ্গবন্ধুর বাড়ি!

তর্জনী উঁচু করে বাঙালি জাতিকে পথনির্দেশ দেয়া জাতির জনকের জন্মদিন ১৭ মার্চ। বুধবার দেশব্যাপী পালিত হয়েছে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন। দিনটি উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটেও চলছে ব্যাপক আয়োজন। নগর সেজেছে লাল সবুজের সাজে। আর নগরীর প্রাণকেন্দ্র রিকাবীবাজার হয়ে উঠেছে টুঙ্গিপাড়া।

বুধবার, ১৭ মার্চ ২০২১, ২২:৪৫

সিলেটে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’

সিলেটে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’

আজ থেকে শুরু হচ্ছে সিলেট জেলা পরিষদ আয়োজিত 'বঙ্গবন্ধু উৎসব'। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী এ আয়োজন। এ আয়োজনকে কেন্দ্র করে ভিন্ন রূপে সেজেছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্মবার্ষিকীকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা।

বুধবার, ১৭ মার্চ ২০২১, ১৬:০৯

সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়