Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২


ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ রোববার। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এদিকে অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।

রোববার, ৩ এপ্রিল ২০২২, ১৩:৫৩

ইউক্রেনের বুচা শহরের গণকবরে ৩০০ মরদেহ

ইউক্রেনের বুচা শহরের গণকবরে ৩০০ মরদেহ

ইউক্রেনের বুচা শহরের একটি গণকবরেই প্রায় ৩০০ জনকে সমাহিত করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট এই শহরটি ইউক্রেনীয় সেনাবাহিনী পুনর্দখল করার পর এই তথ্য সামনে এসেছে।

রোববার, ৩ এপ্রিল ২০২২, ১১:৫৫

মধ্য ইউক্রেনে ক্ষেপনাস্ত্র হামলা করলো রাশিয়া

মধ্য ইউক্রেনে ক্ষেপনাস্ত্র হামলা করলো রাশিয়া

মধ্য ইউক্রেনের দুই শহরে শনিবার (২ এপ্রিল) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শহরের অবকাঠামো ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পোলতাভা অঞ্চলের প্রধান এই তথ্য জানান। 

শনিবার, ২ এপ্রিল ২০২২, ১৮:২৪

পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন বিশ্ব নেতারা

পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন বিশ্ব নেতারা

পবিত্র রমজান উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনসহ বিশ্ব নেতারা। এরই মধ্যে সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে সেখানে রোজা শুরু হয়েছে।

শনিবার, ২ এপ্রিল ২০২২, ১৪:১৭

শ্রীলঙ্কায় কারফিউ জারি

শ্রীলঙ্কায় কারফিউ জারি

বিদ্যুৎহীনতা, তীব্র জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় জনরোষ সৃষ্টি হয়েছে। এর জেরে কলম্বোর অধিকাংশ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। কলোম্বো পুলিশের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার, ২ এপ্রিল ২০২২, ১২:৫২

সৌদিতে রোজার চাঁদ দেখা গেছে

সৌদিতে রোজার চাঁদ দেখা গেছে

রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ফলে, এশিয়ার এই অঞ্চলে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা।

শুক্রবার, ১ এপ্রিল ২০২২, ২৩:৩১

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবনে সামনে বিক্ষোভ, কারফিউ জারি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবনে সামনে বিক্ষোভ, কারফিউ জারি

অর্থনৈতিকভাবে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। পরিস্থিতি এতোটাই খারাপ যে রাজধানী কলম্বোসহ সারাদেশে শুরু হয়েছে বিক্ষোভ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এরপর রাতেই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার, ১ এপ্রিল ২০২২, ১৩:৩৬

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মূলত রুশ সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ এই শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার জন্যই এই স্থানীয় যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২, ১৩:০৭

রাশিয়ার সাথে সম্পর্ক `উচ্চতর স্তরে` নিয়ে যেতে প্রস্তুত চীন

রাশিয়ার সাথে সম্পর্ক `উচ্চতর স্তরে` নিয়ে যেতে প্রস্তুত চীন

ইউক্রেনে সেনা অভিযানের পর এই প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করছেন। পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আফগান পরিস্থিতি নিয়ে এক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে গেলেও মি লাভরভের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২, ০৮:৫৫

তালেবানদের হামলায় পাকিস্তানের ৬ সেনা নিহত

তালেবানদের হামলায় পাকিস্তানের ৬ সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ বুধবার (৩০ মার্চ) এক নিরাপত্তা সদর দফতরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পাকিস্তানের অন্তত ছয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় তালেবান। পাকিস্তানে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

বুধবার, ৩০ মার্চ ২০২২, ২১:৪৭

আত্মসমর্পণ না করা পর্যন্ত গোলাবর্ষণ চলবে, হুঁশিয়ারি দিলেন পুতিন

আত্মসমর্পণ না করা পর্যন্ত গোলাবর্ষণ চলবে, হুঁশিয়ারি দিলেন পুতিন

মারিউপোল শহর নিয়ে কঠোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ না করা পর্যন্ত গোলাবর্ষণ চলবে।’ সর্বশেষ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কিয়েভ সংঘাত নিয়ে আলোচনা করার সময় তিনি এই মন্তব্য করেন। ক্রেমলিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

বুধবার, ৩০ মার্চ ২০২২, ১৯:২১

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে স্কুলশিক্ষককে হত্যা

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে স্কুলশিক্ষককে হত্যা

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের মেয়েদের ধর্মীয় স্কুলের এক শিক্ষককে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) দেশটির পুলিশ জানায়, ওই শিক্ষককে তার সহকর্মী ও দুই শিক্ষার্থী ধর্ম অবমাননার অভিযোগে হত্যা করেছে। 

বুধবার, ৩০ মার্চ ২০২২, ১৮:২৩

কিয়েভের চারপাশ ও শেরনিহিভ থেকে সেনা প্রত্যাহার করবে রাশিয়া

কিয়েভের চারপাশ ও শেরনিহিভ থেকে সেনা প্রত্যাহার করবে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভের চারপাশ ও দেশটির উত্তরাঞ্চলীয় শহর শেরনিহিভ থেকে দ্রুত সেনা প্রত্যাহার শুরু করবে রাশিয়া। এছাড়া রাজধানী কিয়েভে হামলার পরিমাণ কমিয়ে আনা হবে। রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ফোমিন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে এসব কথা বলেছেন।

মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২, ২২:৫৬

মেয়ের ধর্ষককে টুকরো করে নদীতে ভাসালেন বাবা

মেয়ের ধর্ষককে টুকরো করে নদীতে ভাসালেন বাবা

ভারতের মধ্য প্রদেশের খান্ডওয়া জেলায় ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাবা ও মামা এ ঘটনা ঘটিয়েছেন বলে সোমবার (২৮ মার্চ) পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২, ১২:৫৬

চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ে লকডাউন

চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ে লকডাউন

চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। শহর বন্ধ রেখে ব্যাপকভাবে করোনা পরীক্ষা করবে কর্তৃপক্ষ।

সোমবার, ২৮ মার্চ ২০২২, ১৪:৪৮

রুশ আগ্রাসনে ইউক্রেনে ১১১৯ বেসামরিক নিহত

রুশ আগ্রাসনে ইউক্রেনে ১১১৯ বেসামরিক নিহত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে এক হাজার ১১৯ জন বেসামরিক নিহত হয়েছেন। রুশ সৈন্যদের হামলায় আহত হয়েছেন আরও এক হাজার ৭৯০ জন বেসামরিক। রোববার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

রোববার, ২৭ মার্চ ২০২২, ২৩:৩৮

বিশ্বে শব্দ দূষণে শীর্ষ শহর ঢাকা : জাতিসংঘ

বিশ্বে শব্দ দূষণে শীর্ষ শহর ঢাকা : জাতিসংঘ

শব্দ দূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহর নির্বাচিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) ‘বার্ষিক ফ্রন্টিয়ারস রিপোর্ট-২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রোববার, ২৭ মার্চ ২০২২, ২২:৪৪

পুতিন ক্ষমতায় থাকতে পারেন না : বাইডেন

পুতিন ক্ষমতায় থাকতে পারেন না : বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের ওয়ারশতে এই মন্তব্য করেন তিনি।

রোববার, ২৭ মার্চ ২০২২, ১২:১৫

ইউক্রেন বিমান বাহিনীর কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী

ইউক্রেন বিমান বাহিনীর কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ভিন্নিতসিয়ায় দেশটির বিমান বাহিনীর একটি কমান্ড সেন্টার গুঁড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রুশ বাহিনীর ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এই কমান্ড সেন্টারটিতে আঘাত হানে।

শনিবার, ২৬ মার্চ ২০২২, ১১:৫৭

যুক্তরাষ্ট্রের কাছে প্রতিদিন ১ হাজার ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের কাছে প্রতিদিন ১ হাজার ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

রুশ বাহিনীকে ঠেকাতে ১ হাজার ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শুক্রবার, ২৫ মার্চ ২০২২, ২৩:৪০

ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে

ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনে তিনি এ কথা বলেন।

শুক্রবার, ২৫ মার্চ ২০২২, ১৯:০৪

শ্রীলংকার বিপর্যস্ত অর্থনীতি
বৈদেশিক মুদ্রা সংকট

শ্রীলংকার বিপর্যস্ত অর্থনীতি

চরম এক সংকটকাল অতিক্রম করছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকা। দেশটিতে এখন শুধু হাহাকার। জ্বালানী তেল এবং খাদ্য কেনার জন্য উর্ধ্বশ্বাসে ছুটছে সাধারণ মানুষ। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতোটা দুরাবস্থায় পড়েনি দেশটি। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে।

শুক্রবার, ২৫ মার্চ ২০২২, ১৪:১৪

রাশিয়ানদের মোকাবেলায় ইউক্রেনে ৪০ হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো

রাশিয়ানদের মোকাবেলায় ইউক্রেনে ৪০ হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলা মোকাবেলায় ৪০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে সামরিক জোট ন্যাটো। গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ৩০ সদস্যের ন্যাটোর একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে এক যৌথ বিবৃতিতে নেতারা বলেছেন,‘আমরা ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় পদক্ষেপ নিয়েছি।’

শুক্রবার, ২৫ মার্চ ২০২২, ১১:৪৪

ইউক্রেনে ১৫ হাজারের বেশি রুশ সৈন্য নিহত: ন্যাটো

ইউক্রেনে ১৫ হাজারের বেশি রুশ সৈন্য নিহত: ন্যাটো

ইউক্রেনে মস্কোর আগ্রাসনের এক মাসে ১৫ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বুধবার জোটের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা মার্কিন বার্তাসংস্থা এপিকে রুশ সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ১৩:৫৪

‘ইসলামোফোবিয়ার জন্য দায়ী মুসলিম দেশগুলোই’

‘ইসলামোফোবিয়ার জন্য দায়ী মুসলিম দেশগুলোই’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ৯/১১ টুইন টাওয়ারে হামলার পর থেকে বিশ্বে ইসলামোফোবিয়া বেড়েছে। এটি নিয়ন্ত্রণ করা হয়নি কারণ মুসলিম দেশগুলো ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে সমতুল্য করার যে ভুল বর্ণনা তা বন্ধে কিছুই করেনি।

বুধবার, ২৩ মার্চ ২০২২, ২৩:৫০

চীনের বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার

চীনের বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংশিতে ধ্বংস হওয়া যাত্রীবাহী বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র লিউ লুসং বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বুধবার, ২৩ মার্চ ২০২২, ২৩:৪০

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলা সত্যিকারের হুমকি

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলা সত্যিকারের হুমকি

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে যে যুদ্ধের শুরু হয়েছে, সেটি সারা বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যুদ্ধে ইউক্রেনের নাজেহাল অবস্থা দেখা গেলেও রাশিয়াও কম পর্যদুস্ত হয়নি। এমন অবস্থায় রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে বসতে পারে এমন দুশ্চিন্তা বিশ্বনেতাদের। বুধবার (২৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলা একটি সত্যিকারের হুমকি। 

বুধবার, ২৩ মার্চ ২০২২, ২৩:২২

রুশ আগ্রাসনে ইউক্রেনে ১২১ শিশু নিহত

রুশ আগ্রাসনে ইউক্রেনে ১২১ শিশু নিহত

রুশ আগ্রাসনে ইউক্রেনে ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৮ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

বুধবার, ২৩ মার্চ ২০২২, ১৫:০২

ছেলে হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে সাংবাদিক দানিশের বাবা-মা

ছেলে হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে সাংবাদিক দানিশের বাবা-মা

ছেলে হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন পুলিৎজারজয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর বাবা-মা। 

বুধবার, ২৩ মার্চ ২০২২, ১৪:০৫

হায়দ্রাবাদে কাঠের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

হায়দ্রাবাদে কাঠের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় একটি কাঠের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) গভীর রাতে রাজ্যটির হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার, ২৩ মার্চ ২০২২, ১১:২৯

সর্বশেষ
জনপ্রিয়