আপডেট: ০৭:৫০, ১ সেপ্টেম্বর ২০১৯
এনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় অপু রঞ্জন দেব (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকায় ঢাকা সিলেটে রাডে এই ঘটনা ঘটে।
নিহত অপু ভূনবীর ইউনিয়নের শাষন এলাকার নগেন্দ্র দেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অপু রঞ্জন দেব মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাওয়ার পথে নোয়াগাঁও এলাকায় ঢাকা থেকে মৌলভীবাজারগামী এনা পরিবনের একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় বাসের চালক কালু মিয়া (৪০) ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























