আপডেট: ১২:৩০, ১ সেপ্টেম্বর ২০১৯
জগন্নাথপুরে পাইপগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে পাইপগানসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩১ আগস্ট) রাতে সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
রবিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসপি ওবাইন। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন লাউতলা গ্রামের মৃত কুবাদ মিয়ার বাড়ির উত্তর পাশে রসুলপুর টু লাউতলা গামী পাকা রাস্তার উপর থেকে, দেশীয় তৈরি ১ টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. মইনুল ইসলাম (২৩), পিতা-কমর আলী সাং- ঝিগলী(কুঞ্জনপুর), থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ। গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























