Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

প্রকাশিত: ১৩:০২, ১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:০২, ১ সেপ্টেম্বর ২০১৯

কমলগঞ্জে কলেজ ছাত্রীকে নির্যাতনকারী বখাটে গ্রেফতার

কমলগঞ্জ প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পতনঊষার স্কুল এন্ড কলেজের ছাত্রী বিউটি আক্তার (১৮)'কে নির্যাতনকারী বখাটে সাইফুল খান (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে বখাটে যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের মিলন খান এর বখাটে ছেলে সাইফুল খান কলেজ ছাত্রীকে রাস্তায় পথ আটকে করে লাঞ্ছিত করে। এসময় বখাটে সাইফুল ওই ছাত্রীকে মাটিতে ফেলে দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আহত ছাত্রীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় কলেজ ছাত্রীর মা ছয়ফুল বেগম বাদি হয়ে বখাটে সাইফুলকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর বখাটের বাবা বলেন, ‘আমি আর পারছি না, আপনারা ওকে শাস্তি দিন’।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (১ সেপ্টেম্বর) সকালে নির্যাতিত মেয়ের মা বাদি হয়ে মামলা করার কয়েক ঘন্টার মধ্যেই বখাটে সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে আদালতে প্রেরণ করা হবে।

সাইফুলের বাবা মিলন খান বলেন, ছেলেটি তাঁর অবাধ্য। গত ঈদের দিনেও তার মাকে মারধোর করেছে। বওকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেয়া হলে অপরাধ থেকে মুক্ত হতে পারে।

উল্লেখ্য, টিলাগড় গ্রামের মিলন খান ও তার ছেলে সাইফুল খানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ দাবি করছে।

আইনিউজ/নুরুল মুহাইমিন মিল্টন/এইচএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়