ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

প্রকাশিত: ০৫:১৮, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:১৮, ২ সেপ্টেম্বর ২০১৯

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৯

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে।

ফিলিপাইনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ওই দুর্ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিমান দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে জরুরি বিভাগের বেশ কিছু গাড়ি ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে। লোকজনকে নিরাপত্তার জন্য সেখান থেকে সরে যেতে বলা হয়।

কিং এয়ার ৩৫০ নামের ওই বিমানের আগুন নেভানোর পর উদ্ধারকারীরা এর ভেতর থেকে নয় জনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার দু’জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ফিলিপাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটিতে এক রোগী এবং চিকিৎসকদের একটি দল দেশের দক্ষিণাঞ্চল থেকে ম্যানিলায় যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিমানটি রাজধানী থেকে ৪৬ কিলোমিটার দূরে থাকা অবস্থায় রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়