আপডেট: ০৫:১৬, ৩ সেপ্টেম্বর ২০১৯
ক্যালিফোর্নিয়ায় জাহাজে আগুন: নিহত আট, নিখোঁজ ২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি দ্বীপে যাত্রীবাহী জাহাজে আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছে ২৬ জন।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, জাহাজটিতে মোট ৩৯ জন মানুষ ঘুমিয়েছিলেন। এ পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর মৃ্ত্যু নিশ্চিত করা হয়েছে আট জনের।
স্থানীয় এক কোস্টগার্ডের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৩টার দিকে সান্তা ক্রুজ দ্বীপ থেকে ছেড়ে আসার অল্প সময় পরই ৭৫ ফুট লম্বা জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন লাগার কিছুক্ষণ পরই জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের বেশিরভাগ যাত্রী ঘুমাচ্ছিলেন। ফলে তারা পালাতে পারেননি। তবে জাহাজের ডেকে থাকা পাঁচ নাবিক দ্রুত একটি সেতুতে নেমে পড়েন। ফলে বেঁচে যান তারা।
খবরে আরো বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর লোকজন ও ডুবুরিরা। এরইমধ্যে দুই নারীসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৬। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস
আইনিউজ/এসবি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























